ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আজও থাকছে গরমের দাপট, নেই বৃষ্টির আভাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ২১১ Time View

ঈদের পর থেকে রাজধানী ঢাকায় চলছে মৃদু তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবন ওষ্ঠাগত। এর মধ্যেই নগরবাসীর জন্য নেই কোনো স্বস্তির খবর। আজও কমছে না গরমের তীব্রতা, অপরিবর্তিত থাকতে পারে ঢাকার তাপমাত্রা। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার আধিক্যের কারণে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে।

সোমবার (১ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। 

এতে আরও বলা হয়েছে, দুপুর পর্যন্ত সময়ে ঢাকার আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকতে পারে। তবে মেঘের আনাগোনা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

এদিকে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। এই সময়ে বাতাসের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা বেজে ৪২ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা বেজে ১১ মিনিটে।

অন্যদিকে, রোববার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

একইসঙ্গে ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

ঢাকায় আজও থাকছে গরমের দাপট, নেই বৃষ্টির আভাস

আপলোড সময় : ১০:৪০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬