ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, ৩ লাখ শিশু পাচ্ছে ক্যাপসুল

বরিশাল জেলার উজিরপুরে রবিবার (২৮ জুন) সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মনজুর ই এলাহী। এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ১০টি উপজেলার ৮৭টি ইউনিয়নে ৩ লাখ ২ হাজার ৮৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই ক্যাম্পেইনে ২ হাজার ৯০৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন। সিভিল সার্জন জানান, ভিটামিন ‘এ’ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি সংরক্ষণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর জন্য কেন্দ্রে নিয়ে আসতে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের (১ লক্ষ আইইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের (২ লক্ষ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৬টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ২৮ হাজার ৮০০-এরও বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মেহবুব মোর্শেদ এবং অন্যান্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। বক্তারা বলেন, এই ক্যাম্পেইন দেশের শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের সফল জনস্বাস্থ্য কর্মসূচি। স্বাস্থ্য বিভাগ আশা করছে, সকলের সহযোগিতায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

৬০০ শিশুর মৃত্যুর পেছনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকারী হাসনাত ও সারজিসদের দায়ী করলেন তারেক রহমান

উজিরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, ৩ লাখ শিশু পাচ্ছে ক্যাপসুল

আপলোড সময় : ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬