ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যায় শোক র‍্যালি ও মানববন্ধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহীদ আব্দুল কাইয়্যুম চত্বর থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন ও মূল ফটক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আব্দুল কাইয়্যুম চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শানসুজ্জামান মিলকী বলেন, ‘অপ্রতিম হত্যাকাণ্ডে আমরা ক্ষুব্ধ ও স্তব্ধ। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন।

শিক্ষার্থীরা সকাল ১১টায় মানববন্ধন করেন এবং হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি করেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা, প্রশাসনিক ব্যর্থতার দায়ে পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইউনিট গঠন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে নিহত ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যায় শোক র‍্যালি ও মানববন্ধন

আপলোড সময় : ১০:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬