ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ সংসদ থেকেই পরিচালিত হবে, শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের প্রাণ: ডা. শফিকুর রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭৫ Time View

দেশ পরিচালনায় কার্যকর সংসদ ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ এবং শক্তিশালী বিরোধীদলের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশ সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। সংসদে একটি দল সরকারি দল হিসেবে এবং আরেকটি দল বিরোধী দল হিসেবে থাকবে-এটাই গণতন্ত্রের স্বাভাবিক ধারা।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কিশোরগঞ্জের ইটনা ও নিকলী উপজেলায় ৩ ও ৮ ফেব্রুয়ারী জামায়াতের জনসভাকে কেন্দ্র করে দুইজন জামায়াত কর্মী নিহতের ঘটনায় পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে দুপুরে করিমগঞ্জ উপজেলার বালি খোলা এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম দুই চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে, আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু জনস্বার্থ বিঘ্নিত হলে আমরা জনগণের পক্ষে অবস্থান নেব। আমাদের অবস্থান হবে ক্লিয়ারকার্ড।

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনারা দেখেছেন, নির্বাচনের সময় আমরা যে কথাগুলো বলেছি, এগুলো আমাদের মুখের কথা ছিল না-বুকের কথা। তিনি তিনটি শর্ত মানার আহ্বান জানান। প্রথমত, সমাজকে দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত-এ অবস্থা থেকে উত্তরণ জরুরি, বলেন তিনি।
দ্বিতীয়ত, বিচার বিভাগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিচার বলতে কিছুই নাই-এমন অবস্থা চলতে পারে না। দেখেন না, এতগুলো ঋণ খেলাপি কিভাবে সংসদ নির্বাচনে সুযোগ পায়? এদের হাতে দেশ কীভাবে নিরাপদ হবে? তার মতে, যারা নিজের স্বার্থকে প্রাধান্য দেয়, তারা জনগণের আস্থা অর্জন করতে পারে না।
তিনি বলেন, সংসদে এমন মানুষের যাওয়া দরকার, যারা নিজের স্বার্থ নয়, ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে। ১৮ কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণ খেলাপি হয় না। জনগণের টাকা নিজের পকেটে রেখে আবার নেতা হতে চাওয়া লজ্জার, মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, কারো ওপর সামান্য অবিচার হলেও আমরা প্রতিবাদ করব। এমনকি সরকারি দলের কারো ওপর অবিচার হলেও আমরা প্রতিবাদ করব। অবিচার কোনো অবস্থাতেই মেনে নেব না।

সন্ধ্যায় তারেক রহমান-এর সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, তারেক রহমান কী নিয়ে আলাপ করবেন, সেটা তার মনের ব্যাপার। আমি তো তার মনের কথা বলতে পারব না। তবে তিনি যদি আমার সঙ্গে আলাপ করেন, দেশ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করব।

শক্তিশালী বিরোধীদল গঠনের বিষয়ে তিনি বলেন, সংসদ চলতে হলে সরকারি দল ও বিরোধীদল লাগবেই। সরকারি দল ও বিরোধীদল হাতে হাত রেখেই চলবে-যদি দেশ সঠিক পথে চলে। আর যদি বেঠিক পথে চলে, তাহলে ওই চাকা আমরা চালাব না।

জাতীয় পার্টির মতো বিরোধীদল হবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি এখন ইতিহাসের অংশ হয়ে গেছে। তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। শুধু ভোটের জগত থেকে নয়, জনগণের মন থেকেও উঠে গেছেন। কারণ তারা জনগণের স্বার্থ রক্ষা করতে পারেননি। জামায়াতে ইসলামি ওই ভুল করবে না, বলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘গ্রামের মানুষ এখন তুষিকে চিনে না, চিনে ওই পাগলীকে’

দেশ সংসদ থেকেই পরিচালিত হবে, শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের প্রাণ: ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬