ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ আদালতের মূল ফটকে ককটেল বিস্ফোরণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ২৭৬ Time View

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মূল ফটকে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শহর জুড়ে আতংকের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে  এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মো. সরোয়ার হোসেন বলেন, রাত ৯টার কিছু সময় পর সিজিএম কোর্টের সামনের সড়কে একটা বা দুইটা মোটরসাইকেলে করে এসে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এটা ককটেল কিনা আমরা এখনো নিশ্চিত হয়নি। তবে গান পাউডারের মত কিছু একটা ছিল। আমরা সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি। কাউকে আটক করা সম্ভব হয়নি। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

গোপালগঞ্জ আদালতের মূল ফটকে ককটেল বিস্ফোরণ

আপলোড সময় : ১১:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫