ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির ওপর গুলি নির্বাচন বানচালের চক্রান্তের অংশ : বুলবুল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ২৬৫ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, ওসমান হাদির ওপর গুলির ঘটনা নির্বাচন বানচালের চক্রান্তের অংশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকায় এ প্রতিবাদ মিছিল, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, তফসিল ঘোষণার পরদিনই টার্গেট কিলিংয়ের মাধ্যমে ওসমান হাদির ওপর গুলিবর্ষণ নির্বাচন বানচালের চক্রান্তের অংশ। এই হামলা গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করা ছাড়া অন্য কিছু নয়। ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত হামলা হচ্ছে জুলাই যোদ্ধাদের ভয়ভীতি দেখানোর চেষ্টা।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা গলা ফুলিয়ে কথা বলেন, সিইসি গলা ফুলিয়ে কথা বলেন; কিন্তু ওসমান হাদির মতো একজন নেতার যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তার অবস্থা কী, সেটি বলার অপেক্ষা রাখে না।

সন্ত্রাসীদের রুখে দিতে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি নিতে তিনি ছাত্র-জনতাকে আহ্বান জানিয়ে বলেন, সরকার যদি সন্ত্রাসীদের দমন করতে না পারে, তবে মানুষ আবার অভ্যুত্থান ঘটাবে। ওসমান হাদিকে কেন হত্যা করতে হবে, কারা হত্যা করবে— এটি জনগণ বোঝে। ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারলে জনগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী, তাদের নিরাপত্তা আজ থেকেই নিশ্চিত করতে হবে। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনাকারীসহ সন্ত্রাসীদের গডফাদারকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনের পরিচালনায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও শামসুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, মহানগর কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, কামরুল আহসান হাসান, পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমেদ খান, শাজাহানপুর থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

ওসমান হাদির ওপর গুলি নির্বাচন বানচালের চক্রান্তের অংশ : বুলবুল

আপলোড সময় : ১০:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫