ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ২৭০ Time View

চলতি মাসের ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নিবেন। গত ৩ নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান।

তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেও এখনো পর্যন্ত ভোটার হননি। ভোটার হয়ে প্রার্থী হতে গেলে আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরতে হবে। ইসির নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানান। তারা জানান, দেশে ফিরেই ভোটার হওয়ার জন্য কমিশনে আবেদন করবেন। এরপর ভোটার হয়ে উনি প্রার্থী হতে পারবেন।

বৃহস্পতিবার ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক প্রার্থীরা ২৯ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র দাখিল করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন তপশিল ঘোষণার করলেও ভোটার হতে পারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী কমিশন চাইলে যে কোনো সময় ভোটারযোগ্য ভোটাররা ভোটার হতে পারবেন। এক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। ইসির যে কোনো সময় সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, কমিশন চাইলে উনি যে কোনো সময় ভোটার হতে পারেন।   ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারায় স্পষ্ট বলা আছে, ‘কমিশন যে কোন সময় কোন ভোটার তালিকায় উহাতে অন্তর্ভুক্ত হওয়ার অধিকার কোন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করতে পারবে।’ ১৭ ধারা আরো বলা আছে, ‘কমিশনের সিদ্ধান্ত বাংলাদেশের কোন আদালতে প্রশ্ন করা যাবে না।’ 

লন্ডন সূূত্রে জানা গেছে, যেহেতু নির্বাচনের তপশিল ঘোষণা হয়ে গেছে সেহেতু তারেক রহমান যে কোনো সময়ে দেশে ফিরবেন। ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে নির্বাচনে অংশ নিবেন। মহান বিজয় দিবসে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও চলতি মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছেন উনার আস্থাভাজন একাধিক ব্যক্তি। সেইভাবে তারেক রহমানের সফরসঙ্গীরাও প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি ইতিমধ্যে ভোটারও হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

আপলোড সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫