ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের তারে কাপড়, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৫৭ Time View

বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের তারে কাপড় পড়ায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের উপর কাপড় পড়ে। এই কাপড় অপসারণের জন্য বেলা ১২টা ২২ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে সেটি অপসারণ করে ১২টা ৪২ মিনিটের দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুঃখ প্রকাশ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরাকের মরুভূমিতে ইসরাইলের গোপন ঘাঁটি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মেট্রোরেলের তারে কাপড়, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

আপলোড সময় : ০১:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫