ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ, গ্রাহকরা ভোগান্তিতে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২১১ Time View

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। সন্দেহজনক লেনদেনের অভিযোগে একাধিক হিসাব বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। বিশেষ করে বিকাশের অনেক গ্রাহকের অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ায় টাকা উত্তোলন, পাঠানো ও পেমেন্ট—কোনোটিই করতে পারছেন না তারা। অ্যাকাউন্টে জমানো টাকা আটকে থাকায় প্রয়োজনের সময় তা ব্যবহার করতে না পেরে বিপাকে পড়েছেন অনেকে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাশের স্থানীয় ডিস্ট্রিবিউটর ও সার্ভিসিং পয়েন্টগুলোর বেশিরভাগ বন্ধ পাওয়া গেছে। বিকাশ ও নগদের দুজন এরিয়া ম্যানেজার বিকালে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, লেনদেন করতে গেলে ৫০ শতাংশের বেশি গ্রাহকের অ্যাকাউন্ট লক হয়ে আছে এমন মেসেজ আসছে। টাকা উত্তোলন, পাঠানো ও পেমেন্ট—কোনও কিছুই করতে পারছেন না তারা। এজন্য হামলা ও ভাঙচুরের আতঙ্কে বেশিরভাগ ডিস্ট্রিবিউটর ও সার্ভিসিং পয়েন্টগুলো আজ সকাল থেকে খোলা হয়নি।

শুধু গোপালগঞ্জে বসবাসকারী মানুষই নন, জেলার বাসিন্দা হলেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন, তারাও এ সমস্যায় পড়েছেন। অন্যদিকে সেবা না পেয়ে বিকাশের স্থানীয় ডিস্ট্রিবিউটর ও সার্ভিসিং পয়েন্টে গিয়েও ফিরে আসতে হচ্ছে অনেক গ্রাহককে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেনেও এর প্রভাব পড়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ ও নগদের লেনদেনে সমস্যার কথা জানান গ্রাহকেরা। তবে অনেকের অভিযোগ, বুধবার থেকেই বিভিন্ন অ্যাকাউন্টে সমস্যা দেখা দিতে শুরু করে। কোনও ধরনের পূর্বনোটিশ ছাড়াই তাদের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যায়।

লেনদেন করতে চাওয়া গ্রাহকদের মোবাইলে যেসব মেসেজ এসেছে, তার মধ্যে কয়েকজনের মেসেজ বাংলা ট্রিবিউন হাতে এসেছে। যাদের bKashNotice থেকে মেসেজ দেওয়া হয়, ‘স্যার/ম্যাডাম, MFS বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

ভুক্তভোগীদের কেউ কেউ জানান, কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে সন্দেহজনক বা অনৈতিক লেনদেনের কারণে সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ রাখার কথা বলা হচ্ছে। তবে কী ধরনের লেনদেনের কারণে তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। ফলে সমস্যা সমাধানের পথও বুঝতে পারছেন না তারা।

তবে বিকাশের সব অ্যাকাউন্টে লেনদেন বন্ধ নেই বলে জানিয়েছেন স্থানীয় এক এজেন্ট। তার দাবি, ৩০-৪০ শতাংশ অ্যাকাউন্ট সচল আছে। যেসব গ্রাহকের অ্যাকাউন্ট সচল রয়েছে, তারা স্বাভাবিকভাবেই লেনদেন করতে পারছেন। তবে বেশিরভাগ গ্রাহকের অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ায় মূলত এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

গোপালগঞ্জের কাঁচাবাজার এলাকার বিকাশ এজেন্ট মো. শাকিল বলেন, ‘বুধবার থেকে অনেক গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে। কেউ টাকা উত্তোলন করতে পারছেন, আবার কেউ পারছেন না। এ কারণে গ্রাহকেরা দোকানে এসে ভিড় করছেন এবং ভোগান্তিতে পড়ছেন। বিকাশের পাশাপাশি নগদ ও রকেটের লেনদেন নিয়েও সমস্যার কথা শুনছি আমরা। হেড অফিসে যোগাযোগ করেও সমাধান মিলছে না।’

এদিকে বিকাশের স্থানীয় ডিস্ট্রিবিউটর ও সার্ভিসিং পয়েন্ট বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে। অ্যাকাউন্টের সমস্যা সমাধানের আশায় সেখানে গিয়েও কাউকে না পেয়ে ফিরে আসছেন গ্রাহকেরা।

মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। ব্যবসায়ীরা জানান, পণ্য কেনাবেচা, সরবরাহকারীদের অর্থ পরিশোধ এবং ক্রেতাদের কাছ থেকে মূল্য গ্রহণের বড় একটি অংশ বিকাশ ও নগদের মাধ্যমে সম্পন্ন হয়। লেনদেনে বিঘ্ন ঘটায় ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কমেছে ক্রেতা ও বিক্রির পরিমাণও।

ঢাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মী ও গোপালগঞ্জের বাসিন্দা জানান, বিকাশ, নগদসহ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অনেক হিসাব বর্তমানে বন্ধ রয়েছে। এ সমস্যায় শুধু গোপালগঞ্জে বসবাসকারী মানুষ নন, জেলার বাসিন্দা হয়েও ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে বসবাসকারীরাও ভোগান্তিতে পড়েছেন।

তিনি বলেন, ‘আমার পরিবারের চার সদস্যের মোবাইল ব্যাংকিং হিসাব রয়েছে। এর মধ্যে তিনটি বন্ধ হয়ে গেছে, মাত্র একটি চালু আছে। আমার এক প্রতিবেশীর তিন ভাইয়ের মধ্যে দুজনের হিসাব বন্ধ, একজনেরটি চালু রয়েছে। আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের কাছ থেকেও একই ধরনের সমস্যার কথা শুনছি। অনেকেরই মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক লেনদেন ব্যাহত হচ্ছে।’

গোপালগঞ্জ শহরের বিকাশের এজেন্ট ও ডিস্ট্রিবিউটর ইমাম ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে বেশিরভাগ হিসাব বন্ধ রাখা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে পুনরায় সেবা চালু হতে পারে বলে আশা করছি। গ্রাহকদের ক্ষোভ থেকে বাঁচতে আমরা দোকান বন্ধ রেখেছি আজ।’

নগদের মুখপাত্র সজল জাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে—এমন তথ্য আমাদের কাছে নেই। নগদ কোনও এলাকার সেবা বন্ধ করেনি। এমএফএস প্রযুক্তিতে জিওগ্রাফিক্যাল লোকেশনের সেবা বন্ধ করা সম্ভব নয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে সন্দেহজনক লেনদেনের তথ্য গেলে নিয়মিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হিসাবের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।’

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের পরিপ্রেক্ষিতে মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় অর্থমন্ত্রীর বক্তব্য

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ, গ্রাহকরা ভোগান্তিতে

আপলোড সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬