ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেখাপড়ায় দুর্নীতি ও নকল বন্ধের ঘোষণা শিক্ষামন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

লেখাপড়ায় দুর্নীতি ও নকল — শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, লেখাপড়ায় কোনো দুর্নীতি ও নকল চলবে না। তিনি জানান, রেজাল্ট ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভবন দেওয়া হবে, তবে যেসব প্রতিষ্ঠান খারাপ রেজাল্ট করবে, সেসব প্রতিষ্ঠান ভবন ও সুযোগ-সুবিধা পাবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরে নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার লেখাপড়ার মান উন্নয়নে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

মন্ত্রী মিলন উল্লেখ করেন, "এটা বিগত ফ্যাসিষ্ট সরকার নয়, যে খাতায় না লিখেও নাম্বার পাওয়া যাবে।" তিনি বলেন, শিক্ষার্থীদের খাতায় লিখতে হবে এবং শিক্ষকদের নিকট সঠিক মূল্যায়িত হতে হবে। তবেই ভালো রেজাল্ট করা সম্ভব হবে।

এবারের এইচএসসি রেজাল্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, দ্বিতীয়বার অকৃতকার্যদের খাতা মূল্যায়ন করা হয়েছে, যেখানে পাশের সংখ্যা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা কিছু বেড়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এমপিওভূক্ত শিক্ষকরা ক্লাসরুমের বাহিরে কোথাও পড়াতে পারবেন না। তিনি অভিযোগ করেন, অনেক শিক্ষক ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। তিনি স্পষ্ট করে বলেন, ক্লাসে পড়াতে হবে এবং কোচিং সেন্টারে পড়ানো যাবে না।

মন্ত্রী বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী এবং তারা রাষ্ট্রদ্রোহিত কোনো মিছিল-মিটিংয়ে যেতে পারবেন না। তিনি জানান, যেসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ক্লাস বাদ দিয়ে মিছিলে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী এ সময় শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ এড এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় অর্থমন্ত্রীর বক্তব্য

লেখাপড়ায় দুর্নীতি ও নকল বন্ধের ঘোষণা শিক্ষামন্ত্রীর

আপলোড সময় : ০৭:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬