ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে তথ্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

সাইবার হামলার শিকার ফিফা — বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। বৃহস্পতিবার সংস্থাটি জানায়, এই হামলায় অননুমোদিতভাবে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি হয়েছে।

ফিফার মুখপাত্র রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘ফিফা নিশ্চিত করছে, তারা অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিসরে কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে।’

তবে ফিফা নিশ্চিত করেছে যে, বাতিল হয়ে যাওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের কোনো ফাইল এই হামলায় হাতিয়ে নেওয়া হয়নি। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন।

ফিফা তথ্য চুরি ও তা প্রকাশের নিন্দা জানিয়েছে। সংস্থাটি বিশেষ করে ব্যক্তিগত তথ্যের অননুমোদিত ব্যবহারকে গোপনীয়তার গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

এদিকে, ফিফা হামলার সময়, ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সংখ্যা, এবং কী ধরনের ব্যবসায়িক তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তথ্য প্রকাশের বিষয়টি উল্লেখ করা হলেও, সেগুলো অনলাইনে প্রকাশিত হয়েছে কি না, কিংবা কোথায় প্রকাশ করা হয়েছে, তা-ও স্পষ্ট নয়।

বিষয়টি সম্পর্কে অবগত ওই ব্যক্তির দাবি, ফিফার কাছে থাকা মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত জুলাইয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, বিশ্বকাপের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ বিভিন্ন আয়োজন পরিচালনার জন্য নতুন একটি ইউনিট গঠন করার কথা ছিল। সেই ইউনিটের ২০ শতাংশ মালিকানা বিক্রি করে সর্বোচ্চ ৪২০ কোটি ডলার তোলার লক্ষ্য ছিল সংস্থাটির।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লন্ডনে এনসিপি ও আ. লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ, ৯ জন আটক

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে তথ্য

আপলোড সময় : ০৮:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬