ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কোচের অধীনে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

নতুন কোচের অধীনে প্রস্তুতি — বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্দা বৃহস্পতিবার সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। তিনি জানান, দলের সাবেক কোচ পিটার বাটলারের অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোতে তিনি তাকে মিস করবেন। তবে নতুন কোচ এরিক মেয়ারের অধীনে মানিয়ে নেওয়ার কাজ চলছে।

মারিয়া বলেন, “স্যার আমাদের সঙ্গে অনেক দিন কাজ করেছেন, অনুশীলন করিয়েছেন। এখন অসুস্থতার কারণে তিনি দলের সঙ্গে নেই। অবশ্যই তাকে মিস করবো। তিনি আমাদের দলের সঙ্গে ছিলেন।” নতুন কোচের অনুশীলন পদ্ধতি আগের চেয়ে কিছুটা আলাদা হলেও খেলোয়াড়দের জন্য সেটির সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি বলে মনে করেন তিনি।

অধিনায়ক বলেন, “আমরা খেলোয়াড় হিসেবে সবকিছু মানিয়ে নিতে হয়। আগে পিটার স্যারের কাছে অনুশীলন করেছি, এখন নতুন কোচের কাছে করছি। একজন কোচের অনুশীলন পদ্ধতি আরেকজনের চেয়ে আলাদা হতেই পারে। আমাদের উচিত, কোচ যে কৌশল দেখাবেন, সেটি নিয়েই প্রস্তুতি নেওয়া এবং খেলা।”

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ভালো পরীক্ষা হিসেবেও দেখছেন মারিয়া। তিনি সতর্ক করে বলেন, “প্রতিপক্ষের দলে বিভিন্ন দেশে খেলা প্রবাসী ফুটবলার থাকায় তাদের শক্তিমত্তা সম্পর্কে আমরা সচেতন।” মারিয়ার মতে, বিদেশে খেলা ফুটবলাররা প্রতিপক্ষকে শক্তিশালী করে তুলবে।

তিনি বলেন, “আমরা ধরে নিচ্ছি তারা অনেক শক্তিশালী। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে যাচ্ছি তাদের সঙ্গে লড়াই করার জন্য।” আগের ম্যাচগুলোতে খেলোয়াড়দের শতভাগ নিবেদন নিয়ে পিটার বাটলারের মন্তব্যের সঙ্গে একমত নন মারিয়া। তিনি দাবি করেন, সুস্থ ও ফিট থাকলে প্রত্যেক খেলোয়াড়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন।

মারিয়া বলেন, “আমরা খেলোয়াড় হিসেবে সব সময়ই ১০০ শতাংশ দিতে চাই। কোনো খেলোয়াড় চোটে থাকলে হয়তো তার পারফরম্যান্সে কিছুটা পার্থক্য থাকতে পারে। কিন্তু ফিট থাকলে আমরা সব সময় ভালো খেলার চেষ্টা করি।”

আগের ম্যাচের ভুল শুধরে সামনে আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন মারিয়া। তিনি বলেন, “আমরা চাই আগের ম্যাচগুলোতে যেসব জায়গায় ভুল হয়েছে, পরের ম্যাচে সেগুলো যেন না করি। নিজেদের উন্নতি করে ভালো ফল করতে চাই।”

সিঙ্গাপুর সফরের দলে নতুন মুখ হিসেবে গোলকিপার হিমি, আইরিন ও আরও একজন রয়েছেন। তাদের নিয়ে ভালো প্রস্তুতির আশা করছেন অধিনায়ক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় অর্থমন্ত্রীর বক্তব্য

নতুন কোচের অধীনে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

আপলোড সময় : ০৬:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬