ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চুরির সময় চারজনকে হত্যা: পুলিশ কমিশনারের তথ্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

রংপুরে চুরির সময় চারজনকে — রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালংকার চুরি করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন।

পুলিশ কমিশনার জানান, গণপতি চক্রবর্তী হত্যার সময় বাড়ির ছাদে অবস্থান করছিলেন। তাকে দেখে ফেলায় প্রথমে তাকে হত্যা করা হয়। পরে তার স্ত্রী, মেয়ে ও ১২ বছর বয়সী ছেলেকেও হত্যা করা হয়। এ ঘটনায় দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গণপতি চক্রবর্তীর বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে- এমন তথ্য এলাকায় প্রচলিত ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী নিয়মিত স্বর্ণালংকার ব্যবহার করতেন। এই তথ্যের ভিত্তিতে সিদ্ধার্থ ও মুগ্ধ চুরির পরিকল্পনা করেন।

তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডের ১৫ থেকে ১৭ দিন আগে সিদ্ধার্থ ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরির চেষ্টা করতে গিয়ে দুজনই ধরা পড়েছিলেন।

পুলিশের তদন্ত অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন দুই আসামি। তারা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অবস্থান নেন। সেখানে ইয়াবা সেবনের পর ছাদের শব্দে গণপতি চক্রবর্তী ওপরে গেলে তাকে দেখতে পান। একপর্যায়ে তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

গণপতির মৃত্যুর পর শব্দ পেয়ে ছাদে আসেন তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। পুলিশ দাবি করেছে, তাদেরও হত্যা করেন দুই আসামি। পরে বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকেও হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর আসামিরা বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান। পুলিশ জানায়, তাদের দেওয়া তথ্য অনুসারে নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ডিএনএ পরীক্ষার বিষয়ে উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষায় দুই আসামির ডিএনএ পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে তার অবসরকালীন প্রাপ্ত অর্থের পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে ৫৩ জন সাক্ষী এবং ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি ও অভিযোগ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন এ ঘটনায় গোপীনাথ চক্রবর্তী হত্যা মামলা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় অর্থমন্ত্রীর বক্তব্য

রংপুরে চুরির সময় চারজনকে হত্যা: পুলিশ কমিশনারের তথ্য

আপলোড সময় : ০৬:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬