ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে পুলিশের টিএসআইয়ের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, সন্তান নষ্টের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

সিরাজগঞ্জে পুলিশের টিএসআইয়ের বিরুদ্ধে — সিরাজগঞ্জে পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত টিএসআই মো. ইনসাফ আলীর বিরুদ্ধে তার স্ত্রী লুবনা নাহার নানা অভিযোগ তুলেছেন। অভিযোগে বলা হয়েছে, ইনসাফ আলী তার দুই মাসের গর্ভের সন্তান নষ্ট করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। এছাড়া, তিনি স্ত্রীকে ঘরে প্রবেশ করতে না দেওয়ার জন্য নতুন তালা লাগিয়েছেন।

লুবনা নাহার (৪১) কুড়িগ্রাম পৌরসভার পুরাতন স্টেশন মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইনসাফ আলী কুড়িগ্রাম জেলায় কর্মরত থাকাকালে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং নিজেকে অবিবাহিত দাবি করেন। পরে লুবনার আগের স্বামী ২০২৪ সালের ৪ জুলাই তাকে তালাক দেন। এরপর ২০২৫ সালের ১৪ জানুয়ারি ইসলামী শরিয়ত মোতাবেক ইনসাফ আলী তাকে বিয়ে করেন।

বিয়ের পর তারা সিরাজগঞ্জ সদর থানার মাসুমপুর উকিলপাড়ায় একটি ভাড়া বাসায় সংসার শুরু করেন। তবে ইনসাফ আলী বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক জড়ানোর কারণে তাদের দাম্পত্য জীবনে কলহ-বিবাদ চলছিল। লুবনা নাহার অভিযোগ করেন, গত ১২ নভেম্বর ইনসাফ আলী তাকে ওষুধ সেবন করিয়ে দুই মাসের গর্ভের সন্তান নষ্ট করেন।

লুবনা জানান, তিনি কুড়িগ্রামে এক আত্মীয়ের বাসায় অবস্থানকালে ইনসাফ আলী ফোন করে জানান যে, তিনি রাজশাহীতে পাইলসের অপারেশন করাতে যাচ্ছেন। এরপর ১৬ নভেম্বর রাজশাহীতে গেলে ইনসাফ আলী তার মোবাইল ফোন বন্ধ করে দেন। যোগাযোগ করতে ব্যর্থ হয়ে ১৯ নভেম্বর সিরাজগঞ্জে ফিরে বাসায় গিয়ে তালাবদ্ধ দেখতে পান।

তিনি বলেন, "আমি নিজের কাছে থাকা চাবি দিয়ে বাসায় প্রবেশ করি, কিন্তু ইনসাফ আলী আমার সঙ্গে দেখা করেননি।" লুবনা অভিযোগ করেন, ২১ নভেম্বর সকালে বাজার করতে যাওয়ার সময় ইনসাফ আলী তার বাসায় নতুন তালা লাগিয়ে দেন। ফলে তিনি আর বাসায় প্রবেশ করতে পারছেন না।

লুবনা নাহার বলেন, "সে ডিভোর্স দেওয়া বউকে আবার বিয়ে করতে চাই। আমাকে এখন ডিভোর্স দিতে চাই। এপর্যন্ত ৬টি বাচ্চা নষ্ট করেছে।" তিনি আরও অভিযোগ করেন, ইনসাফ আলী তাকে বিভিন্ন সময়ে টাকার জন্য চাপ দেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. মেরাজুল ইসলাম বলেন, "ওই মহিলার কারো পেছনে ঘুরেই লাভ নেই। তাকে আদালতে মামলা করতে বলেন।" অভিযুক্ত টিএসআই মো. ইনসাফ আলীকে ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লুবনা নাহার এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লন্ডনে এনসিপি ও আ. লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ, ৯ জন আটক

সিরাজগঞ্জে পুলিশের টিএসআইয়ের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, সন্তান নষ্টের দাবি

আপলোড সময় : ০৭:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬