ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের হাজারী গুড় তৈরির মৌসুম শুরু, গাছিদের প্রস্তুতি চলছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

মানিকগঞ্জের হাজারী গুড় তৈরির — মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় হাজারী গুড় তৈরির মৌসুম শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এ উপলক্ষে হাজারীপল্লির গাছিরা প্রস্তুতির কাজে ব্যস্ত সময় পার করছেন। খেজুরগাছ প্রস্তুত করা থেকে শুরু করে গুড় তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ—সবকিছু নিয়েই তারা কাজ করছেন। চলতি বছর হাজারী গুড় জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় গাছিদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বাল্লা ইউনিয়নের ঝিটকা এলাকার শিকদারপাড়া ও আশপাশের গ্রামে গাছিরা খেজুরগাছের ডালপালা পরিষ্কার, চাঁচা-ছোলা ও নলি বসানোর কাজ করছেন। তাদের হাতে দা ও বাটাল রয়েছে। কয়েক দিনের মধ্যে গাছে বাঁধা হবে মাটির হাঁড়ি, এরপর শুরু হবে রস সংগ্রহের কাজ। সেই রস জ্বাল দিয়ে তৈরি হবে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়। পরিবারের সদস্যরাও মাটির চুলা তৈরি এবং প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহে ব্যস্ত রয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩০০ বছর আগে মোহাম্মদ হাজারী নামের এক ব্যক্তি বিশেষ পদ্ধতিতে এ গুড় তৈরি শুরু করেন। তার নামানুসারেই গুড়টির নাম হয় হাজারী গুড়। প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য ধরে রেখেছেন স্থানীয় গাছি ও কারিগররা। চলতি বছরের ১৫ জুন শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ‘মানিকগঞ্জের হাজারী গুড়’কে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন দেয়। এই স্বীকৃতি স্থানীয় উৎপাদকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

ঝিটকা শিকদারপাড়া গ্রামের গাছি খন্দকার মিজানুর রহমান বলেন, ‘এখন খেজুরগাছের ঝোড়া পরিষ্কারের কাজ করছি। ধাপে ধাপে এসব কাজ করতে হয়। ১৫ থেকে ২০ দিন পর লাল গুড় তৈরি করা সম্ভব হবে। আর তার প্রায় এক মাস পর থেকে তৈরি করা যাবে আমাদের কাঙ্ক্ষিত হাজারী গুড়।’ তিনি আরও বলেন, “হাজারী গুড় আগে থেকেই পরিচিত একটি ব্র্যান্ড। তবে এ বছর জিআই সনদ পাওয়ায় আমরা আরও গর্বিত।”

একই গ্রামের গাছি খন্দকার ওহাব উদ্দিন জানান, তার দাদা ও বাবা দুজনই হাজারী গুড় তৈরি করতেন। বাবার কাছ থেকেই তিনি এ কাজ শিখেছেন। প্রায় ২০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বলেন, “এখন খেজুরগাছ প্রস্তুতের কাজ চলছে। আরও ১৫ থেকে ২০ দিন পর গাছে হাঁড়ি বসানো হবে।”

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, “হাজারী গুড় প্রায় ৩০০ বছরের ঐতিহ্য বহন করছে। এ বছর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে।” তিনি জানান, উপজেলায় আনুমানিক সাড়ে ৮ হাজার খেজুরগাছ রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব হবে।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “হাজারী গুড় জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় এর ঐতিহ্য ও গুণগত মান রক্ষা করা এখন সবার দায়িত্ব।” তিনি জানান, গাছিদের সঙ্গে সরাসরি কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গুড়ে ভেজাল বা দূষিত উপাদান মেশানো হলে এর ঐতিহ্য ও সুনাম ক্ষুণ্ন হবে।

এছাড়া, প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং উৎপাদনের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা সংগ্রহ করা হয়েছে। নিয়মিত তাদের কার্যক্রম পরিদর্শন করে গুড়ের গুণগত মান যাচাই করা হবে। কোনো অনিয়ম বা ভেজালের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় অর্থমন্ত্রীর বক্তব্য

মানিকগঞ্জের হাজারী গুড় তৈরির মৌসুম শুরু, গাছিদের প্রস্তুতি চলছে

আপলোড সময় : ০৫:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬