মিডল্যান্ড ব্যাংক ও ছুটি — মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং ছুটি গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার গুলশান-২-এ মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার এবং ছুটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ছুটি রিসোর্ট পূবাইল ও ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল ইসলাম।
এই অংশীদারিত্বের আওতায় মিডল্যান্ড ব্যাংকের সব কার্ডধারী (ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড) রুম রেটে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং দিনব্যাপী প্যাকেজে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। এই অফারটি ছুটি গ্রুপের অধীনে থাকা চারটি পৃথক রিসোর্টে প্রযোজ্য হবে, যা হলো ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি রিসোর্ট পূবাইল এবং ছুটি ফরেস্ট ঈগল রিসোর্ট।
স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবেদ-উর-রহমান, হেড অব কার্ডস; মো. রাশাদুল আনোয়ার, কো-অর্ডিনেটর, আরডিডি ও হেড অব পিআরডি; সজল আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, এমডিবি এবং মো. আহসান কাদের মুন্সী, সিনিয়র ম্যানেজার-কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিং, ছুটি গ্রুপ।
ছুটি গ্রুপ ২০১২ সালে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশি ইকো-ট্যুরিজম এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় ঢাকার বনানীতে অবস্থিত। গ্রুপটি গাজীপুর, সুকুন্দি গ্রামে ছুটি রিসোর্ট দিয়ে যাত্রা শুরু করে এবং বর্তমানে সারা বাংলাদেশে রিসোর্ট, হোটেল ও লাইফস্টাইল ডেভেলপমেন্টে সম্প্রসারিত হয়েছে।
মিডল্যান্ড ব্যাংক এবং ছুটি গ্রুপের এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে এবং গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে আসবে।
এটি বাংলাদেশের পর্যটন খাতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে ইকো-ট্যুরিজমের প্রতি আগ্রহ বাড়ছে।
উল্লেখ্য, মিডল্যান্ড ব্যাংক দেশের একটি স্বনামধন্য ব্যাংক, যা বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে থাকে।
অনলাইন ডেক্স 






















