ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে রোড রোলারের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২২৫ Time View

ফেনীতে রোড রোলারের ধাক্কায় — ফেনী সদর উপজেলায় সড়ক সংস্কারের কাজে ব্যবহৃত রোড রোলারের ধাক্কায় মো. নীরব (১৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীরব নেত্রকোনা জেলার বটতলী ইউনিয়নের মোহনগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মালিপুর-স্টার লাইন সড়কের উন্নয়নকাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। কাজের ফাঁকে সড়কের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন নীরব। এ সময় লোহার চাকার রোড রোলারটি পেছনে নেওয়ার সময় চালক নুর আলম (৪২) পেছনে নীরবকে দেখতে পাননি। ফলে রোলারের ধাক্কায় তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর সাইট ম্যানেজার মো. তারেকসহ সহকর্মীরা নীরবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে সড়ক নির্মাণকাজে শ্রমিক হিসেবে ময়মনসিংহ থেকে ফেনীতে এসেছিলেন নীরব। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রানীরহাট বাজার সড়কের পাশে বিরিঞ্চি ব্রিকস ওয়ার্কস এলাকায় থাকতেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, স্থানীয়রা জানান, সড়ক নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

নিহত নীরবের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লন্ডনে এনসিপি ও আ. লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ, ৯ জন আটক

ফেনীতে রোড রোলারের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপলোড সময় : ০৮:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬