ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা সম্পর্ক: রাজনৈতিক অবস্থানের বাইরে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা — অবরুদ্ধ গাজায় ইসরায়েলের যুদ্ধকে গণহত্যা বলে নিন্দা জানালেও দেশটির সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পক্ষে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির নেতা রাহুল গান্ধী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলের সঙ্গে ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর জন্য উন্নত অস্ত্র কেনার ক্ষেত্রে।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এখন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের রাজনৈতিক অবস্থানের ওপর নির্ভরশীল নয়। প্রতিরক্ষা সরঞ্জাম, নজরদারি প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা ও সামরিক উৎপাদনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক কয়েক দশক ধরে বিস্তৃত হয়েছে।

২০১৪ সালের পর ভারত ইসরায়েলের অস্ত্র রপ্তানির সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে। দেশটির মোট অস্ত্র রপ্তানির প্রায় ৩৭ শতাংশ কিনেছে ভারত। ভারতের আদানি গোষ্ঠী ২০১৬ সালে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে যৌথভাবে হায়দরাবাদে হারমেস ৯০০ ড্রোন উৎপাদন শুরু করে। এ ছাড়া ইসরায়েলের গাদোটের সঙ্গে যৌথভাবে ২০২৩ সালে আদানি গোষ্ঠী ১১৫ কোটি ডলারে হাইফা বন্দর কেনে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের তৈরি নজরদারি ও ফোনে আড়িপাতার প্রযুক্তিও ভারতের ব্যবহারের বিষয়টি আলোচনায় এসেছে। ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। এ ছাড়া চলতি মাসে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের এক অনুসন্ধানে বলা হয়েছে, ইসরায়েল থেকে ফোন হ্যাকিং প্রযুক্তি কেনার অনুমতি দিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজ দেশের নিয়ম শিথিল করেছিলেন।

বিশ্লেষকদের মতে, পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের তুলনায় ইসরায়েল প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনে বেশি নমনীয়। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় অন্য সরবরাহকারীরা নিষেধাজ্ঞা দিলেও ইসরায়েল ভারতকে অস্ত্র ও যন্ত্রাংশ সরবরাহ অব্যাহত রেখেছিল।

তবে এই সম্পর্ক মোদির আমলে শুরু হয়নি। ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধ, ১৯৬৫ ও ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ও ইসরায়েল ভারতকে গোপনে অস্ত্র সরবরাহ করেছিল। ১৯৯২ সালে দুই দেশের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

প্রতিবেদনে বিশেষজ্ঞরা সম্পর্কটির পেছনে প্রতিরক্ষা ও নিরাপত্তাগত স্বার্থের পাশাপাশি আদর্শিক ঘনিষ্ঠতার বিষয়টিও তুলে ধরেছেন। তবে তাদের মধ্যে এ বিষয়ে মতভেদও রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাবির সাবেক উপাচার্যসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে

ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা সম্পর্ক: রাজনৈতিক অবস্থানের বাইরে

আপলোড সময় : ০১:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬