ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডা বাংলাদেশকে ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

কানাডা বাংলাদেশকে ২০৩২ সাল — ঢাকায় বাংলাদেশ ও কানাডার মধ্যে ষষ্ঠ দ্বিপাক্ষিক পরামর্শ সভা (বাইলেটারাল কনসালটেশনস) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েল্ডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।

বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্যের দ্রুত প্রবৃদ্ধিকে স্বাগত জানায়। সভায় উল্লেখ করা হয়, ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য প্রায় এক-চতুর্থাংশ বৃদ্ধি পেয়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়ে যাবে।

এ সময় কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়। উভয় দেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ ও টেকসই উত্তরণ নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেয়।

কানাডা তাদের সংশ্লিষ্ট অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থার আওতায় ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেওয়ার অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সংযোগ আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বৈঠকে কানাডা জানায়, ১৯৭২ সাল থেকে দেশটি বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। এর মধ্যে ২০২৬ সালের অক্টোবরে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অব স্টেট রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরের সময় ঘোষিত ৪৫ মিলিয়ন (৪ কোটি ৫০ লাখ) কানাডীয় ডলারের সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।

এই অর্থ বাংলাদেশের অগ্রাধিকার—বিশেষ করে অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য সক্ষমতা এবং কৃষি উদ্ভাবন খাতে ব্যয় করা হবে। এ ছাড়া টিভিইটি, জ্ঞান বিনিময় ও শিক্ষা অংশীদারিত্বের মাধ্যমে দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা করেন দুই কো-চেয়ার।

আলোচনায় অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোও উঠে আসে। কানাডা ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৭০০ মিলিয়ন (৭০ কোটি) কানাডীয় ডলারের বেশি সহায়তা দিয়েছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার প্রশংসা করে।

রোহিঙ্গা ও স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অব্যাহত আন্তর্জাতিক সহায়তার গুরুত্বের ওপর জোর দিয়ে উভয় পক্ষ মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বৈঠক শেষে বাংলাদেশ ও কানাডা তাদের অংশীদারিত্বের শক্তিশালী অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং অভিন্ন অর্থনৈতিক, উন্নয়ন, বহুপাক্ষিক ও ভূ-রাজনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

কানাডা বাংলাদেশকে ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে

আপলোড সময় : ০৬:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬