ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বস্তি ও উপকূলের উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০৭ Time View

ঢাকার বস্তি ও উপকূলের — ঢাকা শহরের বস্তি ও উপকূলীয় অঞ্চলের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, প্রকল্পের মধ্যে ঢাকা শহরের বস্তি উন্নয়নে ৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় বন্যা সহনশীলতা ও জীবন-জীবিকার সুরক্ষায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। বৈঠকে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেসমির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

ঢাকা শহরের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বর্তমানে শহরে দুই থেকে তিন কোটি মানুষের বসবাস রয়েছে। এই বিপুলসংখ্যক মানুষের জন্য রাজধানীকে আরও বসবাসযোগ্য ও আরামদায়ক করতে সরকার কাজ করতে চায়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জীবনমান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে একটি বা দুটি বস্তিকে মডেল হিসেবে চিহ্নিত করে সেখানে উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। আগামী দুই বছরের মধ্যে এসব এলাকায় মডেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

উপকূলীয় অঞ্চলের উন্নয়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় এলাকার মানুষ ঝুঁকির মুখে পড়ছেন। তাঁদের জীবনযাত্রাকে টেকসই ও দুর্যোগসহনশীল করতে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি চলছে।

বৈঠকে কমিউনিটি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, প্রকল্পের সাফল্য নির্ভর করে সর্বোচ্চ জনঅংশগ্রহণ এবং অংশীজনদের সুবিধা নিশ্চিত করার ওপর।

এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, স্থানীয় উন্নয়ন কার্যক্রমের সাফল্য নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি জরুরি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান জানান, নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বগুড়া, কুমিল্লা, গোপালগঞ্জ ও রংপুরে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমিগুলোকে কাজে লাগানো যেতে পারে।

বৈঠকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে সোহেল খানের শেষ বিদায়, গ্রামবাসীর শোক

ঢাকার বস্তি ও উপকূলের উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা

আপলোড সময় : ০৬:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬