ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে লটারির মাধ্যমে বদলি হলেন ৯ খাদ্য কর্মকর্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

রাজশাহীতে লটারির মাধ্যমে বদলি — রাজশাহী অঞ্চলের বিভিন্ন খাদ্যগুদামে লটারির মাধ্যমে নয়জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ উদ্যোগটি রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নতুন পদ্ধতির অংশ, যা বদলি-বাণিজ্য ও তদবির ঠেকাতে চালু করা হয়েছে।

গত বুধবার (১৮ নভেম্বর) রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়। নতুন পদ্ধতির আওতায় ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রভাবশালীদের সুপারিশের পরিবর্তে অনলাইন আবেদন, যোগ্যতা যাচাই ও লটারির মাধ্যমে কর্মকর্তাদের নির্বাচন করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই নতুন পদ্ধতির ফলে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। একই সঙ্গে তদবির-বাণিজ্য বন্ধের পথও তৈরি হবে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকন আলীকে নাটোরের গোপালপুর খাদ্যগুদামে পদায়ন করা হয়েছে।

নাটোর সদরের হাসান মনসুর সোহাগকে একই জেলার বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি খাদ্যগুদামে এবং নওগাঁর মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল হাসানকে পোরশা উপজেলার নীতপুর খাদ্যগুদামে বদলি করা হয়েছে।

নাটোরের গোপালপুর খাদ্যগুদামে বদলি হওয়া কর্মকর্তা রোকন আলী বলেন, লটারির মাধ্যমে বদলি একটি ভালো উদ্যোগ। তিনি জানান, কোনো ধরনের সুপারিশ কিংবা তদবির ছাড়াই বদলি হওয়ায় প্রক্রিয়াটিতে স্বচ্ছতা এসেছে। খাদ্য বিভাগের এ উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

নওগাঁর আত্রাই খাদ্যগুদামে পদায়ন পাওয়া এস এম মিজানুর রহমান বলেন, লটারির মাধ্যমে পদায়নের ফলে যোগ্য কর্মকর্তাদের জন্য সমান সুযোগ তৈরি হয়েছে। তিনি জানান, নতুন এ পদ্ধতি খাদ্য বিভাগে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন।

এর আগে রাজশাহী বিভাগের কয়েকটি খাদ্যগুদামেও একই পদ্ধতিতে কর্মকর্তা পদায়ন ও বদলি করা হয়েছে। গত ১ নভেম্বর রাজশাহীর নওহাটা এলএসডি এবং বগুড়ার বেতগাড়ী ও সারিয়াকান্দি খাদ্যগুদামে লটারির মাধ্যমে যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ জুন রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব গ্রহণের পর এস এম কায়ছার আলী এ উদ্যোগ নেন। গত ৮ অক্টোবর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক অঙ্গীকারনামায় বদলি-বাণিজ্য বন্ধ এবং পদায়নে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা দেওয়া হয়।

বদলি প্রক্রিয়াকে ব্যক্তিনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সমন্বয়ে একটি মূল্যায়নকারী কমিটিও গঠন করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী বলেন, কোনো ধরনের তদবির বা সুপারিশ ছাড়াই লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া শুরু করেছেন তাঁরা। তিনি জানান, সারা দেশে এ ধরনের পদ্ধতি চালুর জন্য একটি প্রস্তাবনা তৈরি করা হচ্ছে, যা শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি আরও বলেন, লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া চালু করায় তাঁকে প্রচণ্ড চাপের মধ্যে থাকতে হচ্ছে। একটি মহল তদবির করতে না পারায় ক্ষুব্ধ হয়েছে। তবে চাপের মুখেও এ প্রক্রিয়া অব্যাহত রাখতে চান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় ভোট চাইতে এসেছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নিদুপ

রাজশাহীতে লটারির মাধ্যমে বদলি হলেন ৯ খাদ্য কর্মকর্তা

আপলোড সময় : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬