ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, ১০টি কারখানা ছুটি ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

শ্রীপুরে শ্রমিক অসন্তোষ ১০টি — গাজীপুরের শ্রীপুর শিল্প অঞ্চলে ফের শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। রবিবার (২২ নভেম্বর) সকালে শ্রমিকদের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়লে অন্তত ১০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত থানা পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল ১১টার দিকে শ্রীপুর-মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কের দুই পাশে অবস্থিত আমান টেক্সটাইল, লাক্সমা ইনার, হ্যামস গার্মেন্টস, হ্যামস ফ্যাশন, ঢাকা ওয়াশিং লিমিটেড, ভিক্টোরিয়া গার্মেন্টস, চিটাগাং ডেনিম, ক্রিস্টাল অ্যাপারেল্স, হাউআর ইউসহ অন্তত ১০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে, শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ১০টার দিকে আমান টেক্স পোশাক কারখানার সামনে বহিরাগত একদল শ্রমিক লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে কারখানার দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করে। তারা প্রধান ফটকে হামলা চালিয়ে বিভিন্ন গ্লাস দরজা জানালা ভাঙচুর করে। এ সময় ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।

হ্যামস গার্মেন্টসের পাশের ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, গত দুই দিন কোনো আন্দোলন বা শ্রমিক অসন্তোষ ছিল না। তিনি আশা করেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু একদল উশৃঙ্খল শ্রমিক হামলা চালানোর পর কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জান জানান, কিছু শ্রমিক মহাসড়কে নেমে পড়েছিল, তবে পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, সকালে কিছু বহিরাগত শ্রমিক পরিবেশ অশান্ত করার চেষ্টা করে। পুলিশ তাদের হটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভুঞা জানান, বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে এবং কিছু শ্রমিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশে বসে এআই দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ বিএনপির

শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, ১০টি কারখানা ছুটি ঘোষণা

আপলোড সময় : ০২:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬