ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের শুরুতেই হাইল হাওরে দেখা মিলল শাপলা ফুলের সৌন্দর্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

শীতের শুরুতেই হাইল হাওরে — মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের সানন্দা বিল এখন লাল শাপলার রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে। শীতের শুরুতেই এই হাওরে দেখা মিলেছে শাপলা ফুলের সৌন্দর্য। বিশাল জলরাশির ওপর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা অসংখ্য লাল শাপলা ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। শীত মৌসুমের শুরুতেই বিলটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

হাইল হাওরের ১৩১টি বিলের অন্যতম বৃহৎ বিল সানন্দা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নে অবস্থিত বিলটি গত বছর থেকে ‘শাপলা বিল’ নামে ব্যাপক পরিচিতি লাভ করে। দূর থেকে তাকালে বিস্তীর্ণ বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলাকে মনে হয় লাল গালিচায় মোড়ানো এক অপরূপ রাজ্য। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের এই বিল এখন পর্যটন নগরীর নতুন আকর্ষণ।

রবিবার (২২ নভেম্বর) ভোরে সরেজমিনে দেখা যায়, সূর্য ওঠার আগেই বিলের চারপাশে দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়েছে। কেউ নৌকায় ঘুরে বিলের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ আবার মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন।

হবিগঞ্জের মাধবপুর থেকে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে আসা কলেজশিক্ষার্থী ফয়েজুল ইসলাম চৌধুরী বলেন, গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে শাপলা বিলের কথা জেনেছিলেন। তবে আসা হয়নি। এবার এসে বিলের বিশালতা ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন। তার ভাষায়, পাশের চুনারুঘাটের দেউন্দি চা বাগানের শাপলা লেকের তুলনায় শ্রীমঙ্গলের এই বিল অনেক বড় ও সৌন্দর্যময়।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক গণমাধ্যমকর্মী ও লেখক মো. এহসানুল হক এবং সহকারী প্রধান শিক্ষক মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমাদের মৌলভীবাজার জেলা প্রাকৃতিক সৌন্দর্যময় এক জেলা। মহান আল্লাহ তা’আলার অপরূপ সৃষ্টি এ জেলায় রয়েছে পাহাড়, নদী, হাওর, খাল-বিলসহ অসংখ্য সৌন্দর্যময় স্থান। এর মধ্যে নব সংযোজন হাইল হাওরের সানন্দা বিলের শাপলার রাজ্য। পর্যটন নগরী শ্রীমঙ্গলের নতুন এই পর্যটন গন্তব্যে আসলে মুগ্ধতার আবেশে তনোমন ভরে যায়। এখানে আসলে আর ফিরে যেতে মন চায় না।’

শহরের কালিঘাট সড়কের ব্যবসায়ী রুহুল আমিন রুবেল বলেন, একসঙ্গে এত লাল শাপলা জীবনে কখনো দেখেননি। এতো লাল শাপলা আমি প্রথমবারের মতো দেখলাম। তবে কিছু দর্শনার্থী ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন, যা দুঃখজনক। প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি তা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের বাসিন্দা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, ‘সানন্দা বিলটির লাল শাপলার কারণে আমাদের এলাকা এখন সরগরম। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো মানুষ আসছেন। এ বিলটিকে কেন্দ্র করে এলাকার অটোরিকশা, নৌকা চালকরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তেমনি বাজারের হোটেল-রেস্তোরা, মুদি দোকান থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন। তবে অনেকে বিলটি থেকে অনেকে ফুল ছিড়ে নিচ্ছেন। আমাদের অনুরোধ থাকবে ফুলটির সৌন্দর্য উপভোগ করুন, তবে ফুল ছিড়বেন না।’

বিলের নৌকার মাঝি সাইদুল ইসলাম জানান, শাপলার মৌসুমে প্রতিদিন ভোর হওয়ার আগেই পর্যটকেরা আসেন। ১৫ থেকে ২০টি নৌকায় তাঁদের বিল ঘুরিয়ে দেখানো হয়। গত বছর থেকে এই মৌসুমে নৌকা চালিয়ে স্থানীয় মাঝিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

১ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী বলেন, ‘সুবিশাল হাইল হাওরের আমাদের ইউনিয়নের অংশে সানন্দা বিলটি সব সময়ই দেশিয় মাছের জন্য বিখ্যাত। বৃহত্তর সিলেট বিভাগে এ বিলটির আলাদা একটি পরিচিতি রয়েছে। ইদানিং এই বিলটি লাল শাপলা বিল হিসেবে সৌন্দর্যপ্রিয় মানুষের কাছে নতুন করে পরিচয়ের বার্তা বহন করছে। শাপলা বিলটি অসাধারণ। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর নারী-পুরুষ-শিশু শাপলা বিলটি দেখতে আসছেন। শাপলা রাতে ফুটে তাই ভোরে বা খুব সকালে আসলে এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়। তাই যারাই এখানে আসবেন তারা খুব সকালে বা ভোরে আসবেন। শ্রীমঙ্গল শহর থেকে যে কোন যানবাহনে মির্জাপুর বাজারে এক ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। বাজার থেকে ব্যাটারিচালিত টমটম ও অটোরিকশায় খুব সহজেই শাপলা বিলে যেতে পারবেন। বাজার থেকে বিলটির দূরত্ব মাত্র ১ কিলোমিটার। পুরো বিলটি ঘুরে দেখতে চাইলে নৌকা ভাড়া করা যায়।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মৌসুমী ও ওমর সানীর আলাদা থাকার কারণ জানালেন তারা

শীতের শুরুতেই হাইল হাওরে দেখা মিলল শাপলা ফুলের সৌন্দর্য

আপলোড সময় : ০১:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬