ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে নাশকতার আগেই ১০৩ আইইডি বোমার সরঞ্জাম ও বিপুল বিস্ফোরক উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

টেকনাফে নাশকতার আগেই ১০৩ — কক্সবাজারের টেকনাফে নাশকতার উদ্দেশ্যে পরিবহনের সময় বিপুল পরিমাণ ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির সরঞ্জাম, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল।

আজ রোববার সকাল ১১টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ সদরের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।

বিজিবি জানায়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বটতলী থেকে পর্যটনপাড়া আদর্শগ্রাম হয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পাচারের তথ্যের ভিত্তিতে পাঁচটি চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে আসা দুটি অটোরিকশা থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাঁরা গাড়িতে থাকা মালামাল সামনের একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের বলে জানায়।

পরে বিজিবির ধাওয়ার মুখে মোটরসাইকেল আরোহীরা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে মোটরসাইকে আরোহী তিনজন বাইকটি ফেলে অন্ধকারে পালিয়ে যান। পরে অটোরিকশা দুটি বিজিবি ব্যাটালিয়নে নিয়ে তল্লাশি করে বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, আইইডি তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি উন্নতমানের টুলস বক্স, ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স, ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, গানপাউডার ৩ কেজি ১৭২ গ্রাম, মোটা দানার বিস্ফোরক ১ কেজি ৮৫২ গ্রাম, মাঝারি দানার ২ কেজি ৭০৮ গ্রাম এবং মিহি দানার বিস্ফোরক ২ কেজি ৪৯ গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের বল ও তিন কেজি পেরেকও জব্দ করা হয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আটক দুই ব্যক্তি, উদ্ধারকৃত অস্ত্র, বিস্ফোরক ও জব্দ করা যানবাহনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বিজিবি এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মৌসুমী ও ওমর সানীর আলাদা থাকার কারণ জানালেন তারা

টেকনাফে নাশকতার আগেই ১০৩ আইইডি বোমার সরঞ্জাম ও বিপুল বিস্ফোরক উদ্ধার

আপলোড সময় : ০১:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬