ঢাকা ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে দুই থানার অগ্নিসংযোগের পর সেবা বন্ধ, ফিরে যাচ্ছেন মানুষ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

গোপালগঞ্জে দুই থানার অগ্নিসংযোগের — গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর থেকে বন্ধ রয়েছে থানার সব ধরনের দাপ্তরিক সেবা। সেবাপ্রার্থীরা থানায় এসে প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এ পরিস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। পুড়িয়ে দেওয়া থানার পুলিশ সদস্যরা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। জেলা পুলিশ জানিয়েছে, শিগগিরই থানাগুলোর কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।

জানা গেছে, গত ১০ নভেম্বর আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ১৭ নভেম্বর বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ উপজেলা চত্বর থেকে ২ আসামিকে গ্রেপ্তার করে। সন্ধ্যার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে মাইকিং করে থানা ঘেরাও করেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পুলিশ সদস্যরা পিছু হটলে নেতাকর্মীরা থানায় ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ সময় থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট এবং হাজতখানা ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তবে কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি। টুঙ্গিপাড়া থানা পুলিশের কয়েকটি গাড়ি এবং বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়।

অন্যদিকে, ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানার পুলিশের কয়েকটি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) সুবীর কুমার সাহা বলেন, আগুন দেওয়ার ফলে আমাদের ৪টি পুলিশ গাড়ি ও ২টি মোটরসাইকেলসহ বিভিন্ন মামলায় জব্দ করা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। থানার সবকিছু পুড়ে যাওয়ায় হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে। অস্ত্রের বিষয়ে একই অবস্থা। সালথা থানা থেকে পুলিশ এসে কিছু অস্ত্র উদ্ধার করেছে, কিন্তু রেজিস্ট্রার পুড়ে যাওয়ায় সংখ্যা মিলাতে পারছি না।

থানা চালুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, থানার তো কিছুই নেই। পূর্ণ সেবা পেতে হলে একটু সময় লাগবে। তবে অন্তত জিডি দ্রুত চালু করার জন্য কাজ করছে জেলা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) ২টি থানা ঘুরে দেখা যায়, থানার বাইরে পড়ে আছে পুড়ে যাওয়া গাড়ি ও মোটরসাইকেল। ভেতরে ঢুকলে দেখা যায়, যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকার মতো ধ্বংসস্তূপ। থানার ওসির কক্ষে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে। এছাড়া ওসি তদন্ত ও অপারেশন কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ এবং পুলিশ সদস্যদের ব্যারাকেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। থানার নথিপত্র ও কম্পিউটারও আগুনে পুড়ে গেছে।

থানা দুটিতে গিয়ে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা যায় বেশ কয়েকজনকে। তাদের একজন আসিয়া বেগম বলেন, “আমার নাতি ২ দিন আগে হারিয়ে গেছে। নিখোঁজ ডায়েরি করতে এসেছি, কিন্তু কোনো সেবা পেলাম না। থানায় পুলিশও নেই।” অপর একজন রহিজ মোল্লা বলেন, “আমার জমিতে জোরপূর্বক ঢুকে পাকা ঘর নির্মাণ করছে। বাধা দিলে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। থানায় এসে দেখলাম থানা পুড়িয়ে দেওয়া হয়েছে।”

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হুমায়ুন কবির বলেন, “আমরা চেষ্টা করছি ধ্বংসস্তূপ থেকে যতটা পারা যায় সেবা চালু করার। অন্তত জিডিগুলো যেন আমরা চালু করতে পারি, সেই চেষ্টা চলছে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে দুই থানার অগ্নিসংযোগের পর সেবা বন্ধ, ফিরে যাচ্ছেন মানুষ

আপলোড সময় : ১২:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬