ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর প্রতি আবরারের আহ্বান: মুফতি তাকি উসমানির সফরের অনুমতি দিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

প্রধানমন্ত্রীর প্রতি আবরারের আহ্বান — জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন, মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফরের অনুমতি দিতে। তিনি সফর স্থগিতের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঠুনকো অজুহাতে সরকার তরুণ প্রজন্মের হৃদয়ে গভীর আঘাত করল।’

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আবরার স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয় শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি হাফি.-এর সফর ইস্যুতে চরম ব্যর্থতার পরিচয় দিল।’

আবরার আরও বলেন, তাকি উসমানির আগমন নিয়ে আলেম-উলামা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। তিনি লেখেন, ‘শায়খুল ইসলামের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের আলেম-উলামা ও ছাত্রসমাজের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের সীমা ছিল না। অথচ ঠুনকো অজুহাতে বিএনপি সরকার তরুণ প্রজন্মের হৃদয়ে গভীর আঘাত করল!’

তিনি সফর আয়োজনের বিষয়ে এখনও সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ রয়েছে বলে মনে করেন। আবরার বলেন, ‘শায়খুল ইসলামের ফ্লাইট আগামীকাল রাতে। সরকার চাইলে এখনো এ সংকটের সমাধান করতে পারে।’

মুফতি রেজাউল কারীম আবরার মুফতি মুহাম্মদ তাকি উসমানির সান্নিধ্য ও নসিহত গ্রহণের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের প্রজন্মকে মুসলিম উম্মাহর অন্যতম প্রভাবশালী এই আলেমের সাক্ষাৎ, সান্নিধ্য ও নাসিহা গ্রহণের সুযোগ করে দিতে পারে।’

পোস্টের শেষাংশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আবরার লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী! আমরা তো সাধ্যের শেষটুকু দিয়ে চেষ্টা করলাম! জানি না, আমাদের হৃদয়ের এই তড়প আপনার কাছে পৌঁছাবে কি না!’

মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, ফকিহ ও হাদিসবিশারদ। তিনি ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সংস্করণে সপ্তম স্থানে রয়েছেন। তার বাংলাদেশ সফর ২২ থেকে ২৮ নভেম্বর নির্ধারিত ছিল, যেখানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।

তবে সফরের সমন্বয়ক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শে আপাতত সফর স্থগিত করা হয়েছে। তিনি বলেন, পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাকি উসমানিকে জানানো হয়েছে যে, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি। তবে তিনি উল্লেখ করেন, সরকার চাইলে এখনও সফরের সুযোগ রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

প্রধানমন্ত্রীর প্রতি আবরারের আহ্বান: মুফতি তাকি উসমানির সফরের অনুমতি দিন

আপলোড সময় : ০৮:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬