ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২২৪ Time View

কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা ২ — কৃষিগুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষিগুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৫ নভেম্বর এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

ভর্তির জন্য ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

এছাড়া, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে ২০ নম্বর করে, জীববিজ্ঞানে ৩০ এবং ইংরেজিতে ১০ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

ভর্তির ফলাফল ১৫০ নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষার ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে ৫০ নম্বর যুক্ত হবে।

কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীরা পছন্দক্রম অনুযায়ী পরীক্ষাকেন্দ্র নির্বাচন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা।

উল্লেখ্য, কৃষিগুচ্ছের আওতাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে

আপলোড সময় : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬