ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে সরকারি আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৩৪৯ টন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

মির্জাপুরে সরকারি আমন ধান — টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩৪৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা খাদ্য বিভাগ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে মোট ৩৪৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। কৃষি বিভাগের তালিকাভুক্ত কৃষকেরা এ কর্মসূচির আওতায় সরকারিভাবে ধান বিক্রি করতে পারবেন। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরবরাহের সুযোগ পাবেন।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ আবু সায়েম বলেন, এ বছর আমনের ফলন ভালো হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত ধানের দামও কৃষকদের জন্য সন্তোষজনক। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবি উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি.এম শফিকুল ইসলাম ফরিদ এবং ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্রাটসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

মির্জাপুরে সরকারি আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৩৪৯ টন

আপলোড সময় : ০৬:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬