ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের পদত্যাগের দাবি তুললেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২১৭ Time View

সরকারের পদত্যাগের দাবি তুললেন — আওয়ামী লীগকে প্রতিহত করার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়—এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তাদের পদত্যাগ করা উচিত।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজের হলরুমে একাদশ শ্রেণির নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম প্রশাসন ও আইনের শাসন প্রসঙ্গে বলেন, “সরকারে থেকে তারা ঘুরে বেড়াবে, প্রশাসনকে নিবৃত্ত রাখবে, আর আমরা গিয়ে তাদের সঙ্গে মারামারি করব—এটা তো ঠিক নয়। সংবিধানও তা বলে না। সংবিধান আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করেছে। সাংবিধানিকভাবে এ দায়িত্ব সরকারের।”

তিনি আরও বলেন, “যদি সরকার ব্যর্থ হয় এবং সংসদে বিরোধী দলকে সহযোগিতার আহ্বান জানায়, তখন নাগরিক হিসেবে সরকারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের বুড়িচং উপজেলা দক্ষিণ শাখার সভাপতি যোবায়ের আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার আমির অধ্যাপক আবদুল মতিন এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিল আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. অহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবদুল আউয়াল এবং ইঞ্জিনিয়ার আবদুল মুনতাকিম।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নিমসার জুনাব আলী কলেজের একাদশ শ্রেণির বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

সরকারের পদত্যাগের দাবি তুললেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি

আপলোড সময় : ০৮:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬