ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে বিএনপির মোটরসাইকেল মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২১৮ Time View

হালুয়াঘাটে বিএনপির মোটরসাইকেল মিছিল — ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি একটি মোটরসাইকেল মিছিল ও পথসভা আয়োজন করেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভূবনকুড়া ইউনিয়নের তেলিখালি ও মাজরাকুড়া বাজারে পৃথক দুটি পথসভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

হালুয়াঘাট বাজার থেকে ভূবনকুড়ার তেলিখালি পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন এমরান সালেহ প্রিন্স। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে এবং দেশে অরাজকতা ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।

বিএনপির এই নেতা বলেন, “সীমান্তবর্তী জনপদকে কোনোভাবেই নাশকতার ক্ষেত্র হতে দেওয়া যাবে না।” তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানান, যাতে তারা তাদের দেশে পালিয়ে থাকা নেতাকর্মীদের আটক করে বাংলাদেশে ফেরত দেয়।

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছে।” তিনি দাবি করেন, দেশের বাইরে থেকে উসকানি দিয়ে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা রাষ্ট্রদ্রোহী তৎপরতা হিসেবে বিবেচিত হবে।

তিনি ভারত সরকারের কার্যকর পদক্ষেপের অভাবকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, “আমরা বিশ্বাস করতে চাই না যে, ভারত সরকার তাদের দেশে পালিয়ে থাকা হত্যা, গুম, খুনের মামলার আসামিদের বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো তৎপরতায় প্রশ্রয় দিচ্ছে।”

সীমান্ত এলাকার গুরুত্ব তুলে ধরে এমরান সালেহ প্রিন্স বলেন, “হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তবর্তী জনপদ। এখানকার হাজার হাজার মানুষের জীবন-জীবিকা সীমান্তের শান্তিপূর্ণ পরিবেশের ওপর নির্ভরশীল।” তিনি স্থানীয় বাসিন্দাদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানান।

এমরান সালেহ প্রিন্স বিজিবি, পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে সীমান্তে নজরদারি জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, “অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান কিংবা নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।”

তিনি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। এমরান সালেহ প্রিন্স বলেন, “সীমান্তে সতর্কতা চাই, আতঙ্ক নয়; নিরাপত্তা চাই, অরাজকতা নয়।”

পথসভায় আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গণি, যুবদল নেতা তারিকুল ইসলাম চঞ্চল, আসাদুজ্জামান আসিফ ও আব্দুল মালেক।

এছাড়া বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান আকন্দ, মির্জা সারোয়ার হোসেন তায়েব, তাঁতী দল নেতা আকিকূল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ সাদি, উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, জুয়েল মিয়া, আবুল কালাম, আব্দুল জলিল, সহিদ উল্লাহ মাস্টার, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান মাস্টার ও দুলাল হোসেনসহ স্থানীয় নেতারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

হালুয়াঘাটে বিএনপির মোটরসাইকেল মিছিল ও পথসভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬