ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা গণহত্যার রায়: নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২২৪ Time View

রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর — মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় এই রায়ের প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক আইন বিশ্লেষকদের মতে, গণহত্যার অভিপ্রায় প্রমাণের জন্য সরাসরি নির্দেশনা বা একক অকাট্য দলিল থাকা অপরিহার্য নয়; বরং পারিপার্শ্বিক পরিস্থিতি ও ধারাবাহিক কর্মকাণ্ডের সমন্বিত প্রমাণ থেকেও আদালত এ সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের জন্যও রায়টি সতর্কবার্তা হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী করেছেন। ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সামরিক অভিযানের সময় সংঘটিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনাগুলো পর্যালোচনা করে আদালত এ সিদ্ধান্ত দেন। ৯-৬ ভোটে গৃহীত রায়টি আন্তর্জাতিক আইনে রাষ্ট্রের গণহত্যার দায় প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই রায় গণহত্যার অভিপ্রায় প্রমাণের প্রচলিত আইনি ধারণায় নতুন গুরুত্ব তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য প্রমাণে সরাসরি লিখিত নির্দেশনা কিংবা একক অকাট্য দলিলের ওপর নির্ভর করতে হয় না। বরং অভিযুক্ত রাষ্ট্রের ধারাবাহিক কর্মকাণ্ড, বক্তব্য এবং সামগ্রিক পরিস্থিতি থেকেও সেই অভিপ্রায় নির্ণয় করা সম্ভব।

তবে মিয়ানমারের মামলার রায় ইসরায়েলের বিরুদ্ধে মামলার চূড়ান্ত ফল নির্ধারণ করে দেয় না। প্রতিটি মামলার ঘটনা, সাক্ষ্য-প্রমাণ ও আইনি পরিস্থিতি আলাদাভাবে বিবেচনা করেন বিচারকেরা। তা সত্ত্বেও মিয়ানমারের মামলায় গণহত্যার অভিপ্রায় নির্ধারণে আদালতের যুক্তি গাজা-সংক্রান্ত মামলায় প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।

আন্তর্জাতিক আইনে গণহত্যা প্রমাণের ক্ষেত্রে অপরাধ সংঘটনের সুনির্দিষ্ট অভিপ্রায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য থাকতে হবে। শুধু ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ কিংবা ধ্বংসযজ্ঞ সংঘটিত হলেই তা স্বয়ংক্রিয়ভাবে গণহত্যা হিসেবে বিবেচিত হয় না।

এ কারণে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ প্রমাণ করা কঠিন বলে বিবেচিত হয়ে আসছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, সরাসরি নির্দেশনা বা অপরাধের পরিকল্পনা প্রকাশ করে এমন দলিল না থাকলে অভিযুক্ত পক্ষের সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রতিষ্ঠা করা জটিল হয়ে পড়ে। কিন্তু মিয়ানমারের মামলায় আইসিজে দেখিয়েছে, সরাসরি প্রমাণ না থাকলেও বিভিন্ন ঘটনার সমন্বিত মূল্যায়ন থেকে গণহত্যার অভিপ্রায় নির্ধারণ করা সম্ভব। আদালতের ১৯১ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছাড়া অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা পাওয়া যায়নি।

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির সরকার ওই অভিযানকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা অভিযান হিসেবে ব্যাখ্যা করেছিল। তবে অভিযানের সময় ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, গ্রাম ধ্বংস এবং সাধারণ মানুষের ওপর সহিংসতার অভিযোগ ওঠে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, ওই অভিযানে অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং সাত লাখের বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।

আইসিজের রায়ে হত্যাকাণ্ডের পাশাপাশি যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন, পালিয়ে যাওয়া মানুষের ওপর হামলা এবং শত শত গ্রাম ধ্বংসের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। আদালত দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অধিকার থেকে বঞ্চিত রাখা, তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য, নির্বিচারে হত্যা, ধর্ষণ, গ্রাম ধ্বংস এবং ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনাগুলোও পর্যালোচনা করেন। এসব কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র থেকেই গণহত্যার অভিপ্রায় সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছান বিচারকেরা।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলা করে দক্ষিণ আফ্রিকা। পরদিন ৩০ ডিসেম্বর মামলাটি আদালতে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন। ইসরায়েল অবশ্য এই অভিযোগ অস্বীকার করে আসছে।

আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা পূরণ, অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত ও বিচার, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে।

সব মিলিয়ে, রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এই রায় নেতানিয়াহু বা ইসরায়েলের বিরুদ্ধে কোনো আগাম সিদ্ধান্ত নয়। তবে গাজায় সংঘটিত কর্মকাণ্ডের বিচার করতে গিয়ে আন্তর্জাতিক আদালত কী ধরনের প্রমাণ ও আইনি ব্যাখ্যাকে গুরুত্ব দিতে পারেন, সে বিষয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ, দ্যা জেরুজালেম পোস্ট

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

রোহিঙ্গা গণহত্যার রায়: নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা

আপলোড সময় : ০৬:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬