ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ: আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ আওয়ামী — নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরের পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে জুমার নামাজের পর পর্যন্ত এসব কর্মসূচি পালন করেন দলটির নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয় ডবলমুরিং, ইপিজেড ও বন্দর, বহদ্দারহাট, হালিশহর-পাহাড়তলী-আকবরশাহ এবং কোতোয়ালী-সদরঘাট এলাকায়। বেলা ১১টায় হালিশহরের ওয়াপদা মোড়ের প্রিন্স অব চিটাগাংয়ের সামনে থেকে ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। থানা জামায়াতের আমির ফারুকে আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

মুহাম্মদ উল্লাহ বলেন, হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করার পরও আওয়ামী লীগ নতুন করে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে। সাধারণ মানুষের ওপর হামলা, হত্যাকাণ্ড ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে মানুষের নিরাপত্তা বিপন্ন করা হচ্ছে। এসব অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি জনগণকে অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়পোল মোড়ে গিয়ে শেষ হয়।

দুপুর পৌনে ২টায় বন্দরটিলা আলী শাহ মসজিদ মোড় থেকে ইপিজেড থানা জামায়াতের উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফ্রিপোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররমের সভাপতিত্বে কর্মসূচিতে বন্দর থানা জামায়াতের আমীর মাহমুদুল আলম, সেক্রেটারি ইকবাল শরীফ, পতেঙ্গা থানা সেক্রেটারি মো. বেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বাদ জুমা বহদ্দারহাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত। এতে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার। প্রধান বক্তা ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।

শামসুজ্জামান হেলালী বলেন, জুলাই যোদ্ধারা এখনো রাজপথে আছেন। আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে তরুণরাই যথেষ্ট। গণভোটের গণরায় বাস্তবায়নেরও দাবি জানান তিনি। অন্যদিকে খাইরুল বাশার বলেন, যারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছেন, তাদের বাড়িঘর সম্পর্কে তারা জানেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এদিকে জুমার নামাজের পর নগরের সাগরিকা মোড় থেকে হালিশহর, পাহাড়তলী ও আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী। বক্তারা বলেন, জুলাই সনদ তথা গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

একই কর্মসূচির অংশ হিসেবে কোতোয়ালী ও সদরঘাট এলাকাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। কর্মসূচিতে দুই থানার নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশগুলোতে বক্তারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ: আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ

আপলোড সময় : ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬