ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হনুমান আংশ’ পরিচালকের আক্ষেপ, ৪৫২ কোটি আয়েও নেই বড় প্রযোজনা সংস্থার স্বীকৃতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০৯ Time View

‘হনুমান আংশ’ পরিচালকের আক্ষেপ — ছবির বাজেট ছিল মাত্র ২ কোটি টাকা, কিন্তু বক্স অফিসে ‘হনুমান আংশ’ আয় করেছে ৪৫২ দশমিক ৮৬ কোটি টাকা। এত বড় সাফল্যের পরও কোনও বড় প্রযোজনা সংস্থা বা স্টুডিওর কাছ থেকে স্বীকৃতি না পাওয়ার কারণে আক্ষেপ প্রকাশ করেছেন ছবির পরিচালক ড. বিশাল চতুর্বেদী।

‘হনুমান আংশ’ একটি ভক্তিমূলক বায়োপিক, যা নিম কারোলি বাবাকে নিয়ে নির্মিত হয়েছে। সম্প্রতি ‘স্ক্রিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বিশাল ছবির সাফল্য এবং বলিউডের বড় প্রযোজনা সংস্থাগুলির নীরবতা নিয়ে কথা বলেন।

বিশাল চতুর্বেদী বলেন, “বক্স অফিসে কোনও বড় ছবি সফল হলে অনেক বড় প্রযোজনা সংস্থাকে আনুষ্ঠানিক বিবৃতি দিতে দেখি। কিন্তু আমাদের ছবিটি ছোট বাজেটের এবং একজন নতুন পরিচালকের তৈরি হওয়ায় কোনও বড় প্রযোজনা সংস্থার তরফে একটি বিবৃতিও চোখে পড়েনি। বিষয়টি সত্যিই অবাক করার মতো।”

তিনি আরও জানান, “অনেকেই ব্যক্তিগতভাবে আমার সঙ্গে দেখা করে ছবিটির প্রচুর প্রশংসা করেছেন। বরুণ ধাওয়ান, বীরেন্দ্র শেহওয়াগের মতো কয়েকজন বড় মনের মানুষ প্রকাশ্যে ছবিটির প্রশংসা করেছেন। কিন্তু কোনও বড় স্টুডিও বা প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ছবির সাফল্য নিয়ে কোনও চিঠি বা বিবৃতি দেয়নি।”

ড. বিশাল চতুর্বেদী মনে করেন, ‘হনুমান আংশ’-এর সাফল্য প্রমাণ করে যে শুধু বড় বাজেট, নামী তারকা কিংবা বড় স্টুডিওর সহযোগিতা থাকলেই ছবি সফল হয় না। তিনি বলেন, “সিনেমা আসলে মানুষের মাধ্যম। দর্শকই ঠিক করেন কোন ছবি ভালো। আগে সমালোচক ও সোশ্যাল মিডিয়া মানুষের হয়ে সেই সিদ্ধান্ত নিত।”

‘হনুমান আংশ’-এর সিক্যুয়েল তৈরির কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে প্রযোজকদের মধ্যে বিবাদের কারণে সেই কাজ আপাতত থমকে রয়েছে। পরিচালক জানিয়েছেন, ওটিটিতে ছবিটি মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয়, তা তিনি আগে দেখতে চান।

তিনি জানান, “আগামী ২৭ নভেম্বর থেকে সোনি লিভে ছবিটি দেখা যাবে। দর্শকদের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

‘হনুমান আংশ’-এ অভিনয় করেছেন শোভিনা সত্যা, চন্দন কে আনন্দ, নিখিল দুবে, অনিল রাস্তোগি, সুগন্ধা মালহোত্রা, ভাগবন্দাস প্যাটেল, নেহা পারাঞ্জপে ও পূর্ণিমা তিওয়ারি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

‘হনুমান আংশ’ পরিচালকের আক্ষেপ, ৪৫২ কোটি আয়েও নেই বড় প্রযোজনা সংস্থার স্বীকৃতি

আপলোড সময় : ০২:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬