ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, ৫ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা — বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতর থেকে এসব কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বের করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। তারা কক্ষ ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। হামলার নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি মোশারফ, যিনি ছাত্রদলের অন্যান্য নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপ-পরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থ দফতরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দফতরের অফিস সহায়ক আরিফ হোসেন। এ ছাড়া উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়।

হামলার পর ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। শারীরিকভাবে লাঞ্ছিত কর্মকর্তারা জানান, কর্মস্থল থেকে তাদের মারধর করে নিয়ে এসে প্রক্টর অফিসে আটকে রাখা হয়। এ সময় কয়েকজন কর্মকর্তার চশমা ভেঙে যায় এবং কারও কারও শার্ট ছিঁড়ে যায়।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। ছাত্রদলের নেতারা দাবি করেন, তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টের দোসরদের কার্যকলাপ প্রতিরোধ করবেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের নিধন করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, সারা দেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় ব্যবস্থা নেওয়া হবে। তিনি দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিলেন জামায়াত এমপি নাজিবুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, ৫ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়

আপলোড সময় : ০৭:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬