ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোম্পানির লোকসান ও লভ্যাংশের সংকট: বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

কোম্পানির লোকসান ও লভ্যাংশের — ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফল ও লভ্যাংশ ঘোষণায় হতাশার চিত্র দেখা যাচ্ছে। সম্প্রতি ১৭২টি কোম্পানির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে ৫৬টি কোম্পানি লোকসানে রয়েছে। অন্যদিকে, ৩৯টি কোম্পানি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ দেওয়ার সক্ষমতা সীমিত হয়ে পড়েছে।

ডিএসইর সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক ফলাফল ও লভ্যাংশের চিত্র বিনিয়োগকারীদের জন্য উদ্বেগজনক। ১৭২টি কোম্পানির মধ্যে ৫৬টি লোকসানে থাকা এবং ৩৯টি কোম্পানির কোনো লভ্যাংশ ঘোষণা না করা প্রমাণ করে, তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠানের ব্যবসায়িক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, লোকসানি কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগারের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ঋণাত্মক ৭২ টাকা ৩২ পয়সা। এরপর রয়েছে মেঘনা সিমেন্টের ৬৩ টাকা ৬৮ পয়সা, শ্যামপুর সুগারের ৪২ টাকা ৯৪ পয়সা, বসুন্ধরা পেপারের ৪২ টাকা ৭৪ পয়সা এবং জুট স্পিনার্সের ৪০ টাকা ২০ পয়সা।

অন্যদিকে, লোকসানে থেকেও ১৯টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে এসিআই ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, জেএমআই সিরিঞ্জ ১০ শতাংশ এবং ফারইস্ট নিটিং ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তবে বেশ কয়েকটি কোম্পানির লভ্যাংশের হার নামমাত্র। যেমন, ডমিনেজ স্টিল ০.৫০ শতাংশ, বিবিএস কেবলস ০.২৫ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ০.২২ শতাংশ এবং আমরা নেটওয়ার্ক ও ড্রাগন সোয়েটার ০.২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এদিকে, কোনো লভ্যাংশ ঘোষণা না করা ৩৯টি কোম্পানির মধ্যে রয়েছে তাল্লু স্পিনিং, জিলবাংলা সুগার, শ্যামপুর সুগার, মেঘনা সিমেন্ট, জুট স্পিনার্স, বসুন্ধরা পেপার, রেনউইক যজ্ঞেশ্বর ও এপেক্স ট্যানারির মতো লোকসানি কোম্পানি। তবে লভ্যাংশ না দেওয়া সব কোম্পানি লোকসানে নেই। মুন্নু অ্যাগ্রো ও মুন্নু সিরামিকের ইপিএস যথাক্রমে ০.০৪ ও ০.০৯ টাকা হলেও তারা কোনো লভ্যাংশ দেয়নি।

লভ্যাংশের হারেও কোম্পানিগুলোর মধ্যে বড় ব্যবধান দেখা গেছে। সর্বোচ্চ ২১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম। পদ্মা অয়েল দিয়েছে ১৭০ শতাংশ, স্কয়ার ফার্মা ১৩০ শতাংশ, যমুনা অয়েল ১২০ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্ট ১১৫ শতাংশ।

ইপিএসের দিক থেকেও শীর্ষে রয়েছে জ্বালানি ও ওষুধ খাতের কয়েকটি কোম্পানি। পদ্মা অয়েলের ইপিএস ৬৯ টাকা ৪৭ পয়সা, মেঘনা পেট্রোলিয়ামের ৬৩ টাকা ৩২ পয়সা, যমুনা অয়েলের ৩৮ টাকা ৫২ পয়সা এবং ইস্টার্ন লুব্রিকেন্টের ৩৮ টাকা ২০ পয়সা।

এ ছাড়া ফাইন ফুডস সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪০.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলেও পরিচালকদের জন্য তা ৫ শতাংশ। একইভাবে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশের বিপরীতে পরিচালকদের জন্য ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

সব মিলিয়ে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক ফলাফল ও লভ্যাংশের তথ্যে একদিকে উচ্চ মুনাফা ও বড় অঙ্কের লভ্যাংশের চিত্র রয়েছে, অন্যদিকে বহু কোম্পানির লোকসান, লভ্যাংশ না দেওয়া এবং নামমাত্র লভ্যাংশ ঘোষণার প্রবণতাও স্পষ্ট হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা

কোম্পানির লোকসান ও লভ্যাংশের সংকট: বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে

আপলোড সময় : ০৪:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬