ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনভিডিয়ার শেয়ারের পতনে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে টানা তৃতীয় দিনের নিম্নমুখী প্রবণতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

এনভিডিয়ার শেয়ারের পতনে যুক্তরাষ্ট্রের — যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর শেয়ারের দরপতনে টানা তৃতীয় দিনের মতো নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ারের বড় দরপতন বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। সোমবার (১৬ নভেম্বর) লেনদেন শেষে প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ২ দশমিক ৪৯ শতাংশ কমে ২৪ হাজার ৫০৯ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন নাসডাক কম্পোজিট সূচক ৬২৫ দশমিক ৮৩ পয়েন্ট কমেছে। একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৯২ শতাংশ কমে ৭ হাজার ৪১৬ দশমিক ৫৯ পয়েন্টে নেমেছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ৭৩৯ দশমিক ৩৮ পয়েন্ট বা ১ দশমিক ৪১ শতাংশ কমে ৫১ হাজার ৬০৮ দশমিক ১৭ পয়েন্টে লেনদেন শেষ করেছে।

এনভিডিয়ার শেয়ারের পতনে বড় ভূমিকা রেখেছে কোম্পানিটির শেয়ার। সোমবার কোম্পানিটির শেয়ারের দাম ৪ দশমিক ১ শতাংশ কমেছে। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার বিষয়ে পরিচালনা পর্ষদ কোনো আলোচনা করছে না এমন খবর প্রকাশের পর শেয়ারটির ওপর চাপ বেড়েছে। এছাড়া চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বিদেশে অবস্থিত এনভিডিয়ার কম্পিউটিং সক্ষমতা ভাড়া নিতে না পারে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের উদ্যোগও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।

এনভিডিয়ার নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদকে নতুন নেতৃত্ব নির্বাচনে প্রতিষ্ঠানের বাইরের ব্যক্তিদের বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এসব ঘটনাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এফবিবি ক্যাপিটাল পার্টনার্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাইক মুসিও বলেন, দুই সপ্তাহ আগেও এনভিডিয়ার শেয়ারে বিনিয়োগকে নিরাপদ মনে হচ্ছিল। কিন্তু এখন বেশ কিছু অনিশ্চিত বিষয় সামনে এসেছে, যেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে বিনিয়োগকারীদের আরও তথ্য প্রয়োজন। তার মতে, পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত না হয়ে অনেক বিনিয়োগকারীই বাজারে থাকতে চাইছেন না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাজার বন্ধের পর চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে এনভিডিয়ার। বিশ্লেষকদের ধারণা, গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় ও রাজস্ব প্রায় ১০০ শতাংশ বাড়তে পারে। তবে বিনিয়োগকারীদের আগ্রহ শুধু আর্থিক ফলাফলে সীমাবদ্ধ থাকবে না। জেনসেন হুয়াংয়ের বিদায়ের পর কোম্পানিটি কীভাবে এগোবে, সেটিও তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

গত সপ্তাহে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর সিইও পদ থেকে পদত্যাগ করেন হুয়াং। তার পদত্যাগের খবর প্রকাশের পর এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ১৩ শতাংশ কমেছে। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই কোম্পানিটির সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

ফ্রিডম ক্যাপিটাল মার্কেটসের প্রধান বাজার কৌশলবিদ জে উডস বলেন, এনভিডিয়ার আর্থিক ফলাফল ভালো হলেও হুয়াংয়ের বিদায় ঘিরে তৈরি হওয়া প্রশ্নগুলোর উত্তর মিলবে না। ৩৩ বছর ধরে একজন প্রধান নির্বাহীর নেতৃত্বে থাকা কোম্পানিটিকে এখন প্রমাণ করতে হবে, প্রতিষ্ঠাতার নেতৃত্ব ছাড়াও তারা ধারাবাহিকভাবে ব্যবসায়িক সাফল্য ধরে রাখতে সক্ষম।

এনভিডিয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যান্য কোম্পানির শেয়ারেও বড় দরপতন হয়েছে। চিপ নির্মাতা মাইক্রন টেকনোলজি ও ইন্টেলের শেয়ার ৭ শতাংশের বেশি কমেছে। অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) দর কমেছে ৫ শতাংশ এবং মেমোরি চিপ নির্মাতা স্যানডিস্কের শেয়ার কমেছে প্রায় ৮ শতাংশ।

এ ছাড়া কম্পিউটার নির্মাতা ডেলের শেয়ার প্রায় ৭ শতাংশ এবং সফটওয়্যার কোম্পানি ওরাকলের শেয়ার প্রায় ৫ শতাংশ কমেছে। পরবর্তী সময়ে বিক্রির চাপ প্রযুক্তি ও এআই খাতের বাইরেও ছড়িয়ে পড়ে। আর্থিক খাতের বড় প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাকস ও জেপিমরগ্যান চেজের শেয়ারও ২ শতাংশের বেশি কমেছে।

এদিকে চলতি সপ্তাহে এআই খাতের আরেক বড় প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাজারের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বাজারমূল্য ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার হতে পারে। আইপিওতে শেয়ারের দাম ৭০ থেকে ৭৮ ডলারের মধ্যে নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে ১০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের এআই ও ডেটা সেন্টার শিল্প চাপে পড়েছে। নতুন নিয়মের প্রভাবে মঙ্গলবার (১৭ নভেম্বর) অঞ্চলটির বিভিন্ন প্রযুক্তি ও ডেটা সেন্টার-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দরে উল্লেখযোগ্য পতন হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমপিদের সাংবিধানিক দায়িত্ব উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা: স্পিকার

এনভিডিয়ার শেয়ারের পতনে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে টানা তৃতীয় দিনের নিম্নমুখী প্রবণতা

আপলোড সময় : ০৩:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬