ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণ করেছে সরকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস — আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে দেশের বিভিন্ন আদালতের বিচারকদের যাতায়াতের সুবিধার্থে ৯টি মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। রংপুরের জেলা ও দায়রা জজের হাতে গাড়ির চাবি হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

আইন ও বিচার বিভাগের উদ্যোগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে মাইক্রোবাসগুলো কেনা হয়েছে। সরকারের মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৬৮ লাখ টাকা, যা গাড়িগুলোর রেজিস্ট্রেশনসহ অন্তর্ভুক্ত। বিতরণ করা মাইক্রোবাসগুলোর মধ্যে ছয়টি জেলা জজ আদালতে, দুটি রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালতে এবং একটি সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয় আশা করছে, এ উদ্যোগের ফলে সংশ্লিষ্ট আদালতগুলোর বিচারকদের যাতায়াত সুবিধা বাড়বে। বিচারকদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, একই দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় সংসদে এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, সিম নিবন্ধন যাচাই ও গ্রাহক সচেতনতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় কার্যক্রম জোরদার করা হচ্ছে।

মন্ত্রী জানান, বায়োমেট্রিক যাচাই ছাড়া কোনো সিম নিবন্ধন না করার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসি সমন্বিতভাবে কাজ করছে। এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে গ্রাহক সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চান। মন্ত্রী জানান, ভুয়া সিম বন্ধে সরকার কাজ করছে এবং প্রয়োজনীয় তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই বিটিআরসিকে জানানো হচ্ছে।

এছাড়া, সরকার সোমবার (১৬ নভেম্বর) নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া, বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদনও দেওয়া হয়েছে।

এছাড়া, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের উদ্যোগী বিভাগ স্থানীয় সরকার বিভাগ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণ করেছে সরকার

আপলোড সময় : ০৮:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬