এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সে — পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি নতুন কোম্পানি সচিব নিয়োগ দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এম. এইচ. গালিবকে কোম্পানি সচিবের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, অবিলম্বে এ নিয়োগ কার্যকর হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় মোট ৩৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টায় অর্থাৎ দুপুর ১২টা ০৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৬৭ এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৯৩ পয়েন্ট কমে ২ হাজার ০৭৬ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৫৫ কোটি ৯৮ লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ারদর।
এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড নতুন কোম্পানি সচিব নিয়োগ দিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ মো. মশিহর রহমানকে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। গত ১৫ নভেম্বর, ২০২৬ তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত হোটেল ও পর্যটন খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৭৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৪ পয়সা।
এদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ৩৯ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ২০ পয়সা।
অনলাইন ডেক্স 























