ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা স্টক এক্সচেঞ্জে দুই ঘণ্টায় ৩৫৫ কোটি টাকার লেনদেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে দুই — সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। সোমবার (১৬ নভেম্বর) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় মোট ৩৫৫ কোটি ৯৮ লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ০৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া, প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৬৭ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৯৩ পয়েন্ট কমে ২ হাজার ০৭৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ারদর।

এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড নতুন কোম্পানি সচিব নিয়োগ দিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ মো. মশিহর রহমানকে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। গত ১৫ নভেম্বর, ২০২৬ তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত হোটেল ও পর্যটন খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৩ পয়সা হয়েছে।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৫৩ টাকা ৭৭ পয়সা দাঁড়িয়েছে। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ পয়সা।

এদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ১ পয়সা দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২০ টাকা ৩৫ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ৭ পয়সা হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫৭ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৬ টাকা ২০ পয়সা দাঁড়িয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড ২০২৫-২৬ হিসাববছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।

২০২৫-২৬ হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় ২ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস ৮ পয়সা দাঁড়িয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল ১০ পয়সা।

প্রথম দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় ১০ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) কোম্পানিটির সমন্বিত ইপিএস ৩ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা।

সব মিলিয়ে চলতি হিসাববছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) বেস্ট হোল্ডিংসের সমন্বিত শেয়ারপ্রতি আয় ১৩ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২৫ পয়সা। ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৫৩ টাকা ৬৯ পয়সা দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৩ টাকা ৫১ পয়সা।

এ ছাড়া, চলতি হিসাববছরের প্রথম নয় মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ৯৩ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১২ পয়সা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের চাহিদা কমলেও কেন্দ্র ভাড়ার চাপ অব্যাহত

ঢাকা স্টক এক্সচেঞ্জে দুই ঘণ্টায় ৩৫৫ কোটি টাকার লেনদেন

আপলোড সময় : ১২:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬