ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের বৈঠক স্থগিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের — তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে নির্ধারিত এ সভা স্থগিত করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিসে এ সিদ্ধান্তের কথা জানান। এতে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। সভার পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে।

এদিনের বৈঠকে মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব করার কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের পক্ষ থেকে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়। তবে সেদিন মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করতে না পারায় চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সোমবারের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

তৈরি পোশাক খাতে সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ওই মজুরি কার্যকর হয় একই বছরের ডিসেম্বর থেকে। সে হিসাবে চলতি নভেম্বর মাসে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বৃদ্ধির হার ছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের বৈঠক স্থগিত

আপলোড সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬