ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের — এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং চীনা গুপ্তচর ও নিজের প্রতিষ্ঠানের এক নারী নির্বাহীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের মুখোমুখি হয়েছেন। এ কারণে কোম্পানির পরিচালনা পর্ষদ তাকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বুধবার জরুরি বৈঠকে বসবে, যেখানে জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবিসি নিউজ এনভিডিয়ার সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছে।

গত রোববার এনভিডিয়া জানায়, সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনে জেনসেন হুয়াংকে বিদেশি গোয়েন্দা তৎপরতার সম্ভাব্য লক্ষ্য হিসেবে তুলে ধরার পর পরিচালনা পর্ষদ একটি স্বাধীন তদন্ত শুরু করেছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক কথিত চীনা গোয়েন্দা এজেন্টের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের শীর্ষ নির্বাহী। প্রতিবেদনটি প্রকাশের পর জেনসেন ওই সম্পর্কের কথা স্বীকার করেন এবং স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার বিষয়টি জানান।

এ বিতর্কের মধ্যে বুধবার নিউ ইয়র্ক টাইমসের আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়, এনভিডিয়ার অধীনস্থ এক নারী নির্বাহীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত মার্চে এনভিডিয়ার একটি সম্মেলন চলাকালে হোটেলে জেনসেন ও ওই নারী সহকর্মীর ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও পাওয়া গেছে। তবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তারা ভিডিওটি সরাসরি দেখেনি। এবিসি নিউজও ভিডিও কিংবা প্রতিবেদনটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

চীন সরকার জেনসেন ও অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বেইজিংয়ের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন এবং চীনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ। তবে অ্যালিস হুয়াং কিংবা তার প্রতিষ্ঠান মেগাস্পিডের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত রোববার কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে জেনসেন তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন, তার এ আচরণ স্ত্রী ও সন্তানদের আঘাত করেছে এবং এর কোনো অজুহাত নেই। তিনি আন্তরিকভাবে দুঃখিত। তবে ওই চিঠিতে অ্যালিস হুয়াং কিংবা অন্য কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি।

এনভিডিয়ার কর্মী ও শেয়ারহোল্ডারদের উদ্দেশে দেওয়া বার্তায় জেনসেন আরও বলেন, তাদের আস্থা অর্জন করা তার দায়িত্ব ছিল, কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি এনভিডিয়ার প্রতি নিজের পূর্ণ অঙ্গীকারের কথা জানিয়ে বলেন, সবার বিশ্বাস ফিরে পেতে কাজ করে যাবেন।

এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর মার্কিন প্রতিনিধি পরিষদের চীনবিষয়ক বিশেষ কমিটির রিপাবলিকান আইনপ্রণেতারা আগামী ১৮ নভেম্বর রুদ্ধদ্বার শুনানিতে উপস্থিত হয়ে জেনসেনকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে জেনসেন সাড়া না দিলে তাকে হাজির করতে সমন জারি করা হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে তিনি জেনসেনের সঙ্গে সরাসরি কথা বলেছেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি জেনসেনকে সরাসরি প্রশ্ন করেছিলেন, ওই নারী যে গুপ্তচর, তা তিনি জানতেন কি না। জবাবে জেনসেন বিষয়টি সম্পর্কে কিছু জানতেন না বলে জানিয়েছেন। ট্রাম্প বলেন, তিনি জেনসেনের বক্তব্য বিশ্বাস করেন।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ গত রোববার এক বিবৃতিতে জানিয়েছে, একজন স্বতন্ত্র আইনজীবীর সহায়তায় স্বাধীন পরিচালকদের একটি কমিটি অভিযোগগুলো তদন্ত করছে। এ তদন্তে জেনসেনও পূর্ণ সহযোগিতা করছেন। বোর্ডের দাবি, এখন পর্যন্ত জাতীয় নিরাপত্তা কিংবা কোম্পানির গোপন তথ্য ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সার্ভারে ব্যবহৃত চিপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং প্রযুক্তি খাতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু

আপলোড সময় : ১২:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬