ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তেল-গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

তেল গ্যাসের দাম বৃদ্ধির — জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন যে, সরকার তেল ও গ্যাসের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে দাম বাড়িয়েছে।

৮ নভেম্বর, রোববার, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বুলবুল বলেন, অন্যান্য দেশে যখন জ্বালানির দাম কমছে, তখন বাংলাদেশে দাম বাড়ানো হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। কৃষিমন্ত্রী সারের সংকট নেই বলে দাবি করলেও, বাস্তবে চাহিদা অনুযায়ী সার বরাদ্দ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, কৃষকদের সঙ্গে মতবিনিময়ের নামে সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করছে।

বুলবুল বলেন, সারের সংকটের কারণে উৎপাদন কমছে এবং দাম বাড়ছে। তিনি প্রশ্ন করেন, সরকার বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় সারের সংকটের কথা বললেও কেন সঠিক বরাদ্দ দিচ্ছে না।

তিনি অভিযোগ করেন, প্রতি ইউনিয়নে একজন করে সার ডিলার নিয়োগ দেওয়া হলেও, অধিকাংশ ডিলার বিএনপির দলের লোকজন। এমনকি সংসদ সদস্যদের পরিবারের সদস্যদেরও সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশের প্রতিটি খাতে নৈরাজ্য চলছে এবং জনগণের মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য আট দফা দাবিতে লংমার্চ করছে, যা জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি।

সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, সরকার দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে এবং সংকটও রয়েছে। কৃষকরা সার পাচ্ছেন না এবং মানুষ প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছে না।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকার সবকিছুর দাম বাড়ালেও মানুষের জীবনের মূল্য কমেছে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী সিন্ডিকেটের কবলে পড়েছেন এবং সরকারের নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর হাতে নেই।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, সরকার রাষ্ট্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেনি এবং সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেই।

তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

তেল-গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ

আপলোড সময় : ০৮:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬