ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার মৃত্যু সত্ত্বেও এইচএসসি পরীক্ষায় ‘এ’ গ্রেড পেলেন আফিয়া মাসুমা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

বেনাপোলের আফিয়া মাসুমা বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ‘এ’ গ্রেড অর্জন করেছেন। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে আফিয়ার ফলাফলের খবর জানাজানি হয়। তিনি যশোরের শার্শা উপজেলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেন। আফিয়া বেনাপোল পোর্ট থানার মৃত আব্দুস সামাদের কন্যা।

পরিবার ও কলেজ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই আব্দুস সামাদ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন সকালে দাফনের প্রস্তুতির সময় আফিয়া বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নিতে যান।

আফিয়া বলেন, বাবার স্বপ্ন পূরণের জন্য তিনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি আরও জানান, পরীক্ষার সময় বাবার মুখ বারবার মনে পড়ছিল। বাবাকে হারানোর শোক নিয়েই তিনি পরীক্ষাগুলো শেষ করেন।

শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসান-উজ-জামান বলেন, আফিয়া মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার ফল কলেজের সম্মান বাড়িয়েছে। শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আফিয়ার ভালো ফল করা আনন্দের সংবাদ এবং উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আলিম পরীক্ষায় ছাত্রীরা পাসের হারে এগিয়ে, জিপিএ-৫ এ ছাত্ররা

বাবার মৃত্যু সত্ত্বেও এইচএসসি পরীক্ষায় ‘এ’ গ্রেড পেলেন আফিয়া মাসুমা

আপলোড সময় : ০৫:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬