ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাটিয়াজুরী রেলস্টেশন চালুর অপেক্ষায় দুই উপজেলার মানুষ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২৩২ Time View

হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সাটিয়াজুরী রেলস্টেশনটি নির্মাণের পরও চালু হয়নি। প্রায় ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক স্টেশন ভবনটি বর্তমানে অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর স্টেশন এলাকায় মাদক কারবারি ও সেবনকারীদের আড্ডা বসছে।

সরেজমিনে দেখা গেছে, স্টেশন ভবনটি অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। জানালার কাচ ভাঙছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্ল্যাটফর্মে ধান শুকানোর কাজ হচ্ছে এবং গরু-ছাগল অবাধে বিচরণ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, স্টেশনটি চালু না থাকায় জায়গাটি নির্জন হয়ে পড়েছে, ফলে মাদকসেবীদের আনাগোনা বাড়ছে।

জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে মেসার্স পাইওনিয়ার এন্টারপ্রাইজ স্টেশনটির নতুন ভবন নির্মাণ করে। তবে কার্যক্রম চালু না হওয়ায় সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই অবকাঠামো কোনো কাজে আসছে না। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত সাটিয়াজুরী রেলস্টেশনটি একসময় আশপাশের শতাধিক গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল।

১৯৯৮ সালে স্টেশনটি বন্ধ ঘোষণা করা হলে এলাকাবাসী আন্দোলনে নামেন। সাময়িকভাবে চালু হলেও পরে আবার বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে অচল থাকায় স্থানীয় যাত্রী, কৃষক ও ব্যবসায়ীরা রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিকল্প পরিবহনে যাতায়াত ও পণ্য পরিবহনে তাদের অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে।

২০২১ সালের ৭ ফেব্রুয়ারি স্টেশনটি আধুনিক মডেল স্টেশন হিসেবে সংস্কারের নির্দেশ দেওয়া হয়। তবে ট্রেন চলাচল ও স্টেশন পরিচালনা শুরু না হওয়ায় স্থানীয়রা সুফল পাচ্ছেন না। বাহুবল উপজেলা দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল বলেন, স্টেশনটি দ্রুত চালু করা প্রয়োজন। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ জানান, লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনটির কার্যক্রম চালু করা যাচ্ছে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অষ্টম শ্রেণির ছাত্রী মিশুর প্রথম উপন্যাস ‘তুমি কারো নও’ আসছে বইমেলায়

সাটিয়াজুরী রেলস্টেশন চালুর অপেক্ষায় দুই উপজেলার মানুষ

আপলোড সময় : ১২:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬