ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০১:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন এই তারিখ নির্ধারণ করেছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন হাসানুল হক ইনু, দীপু মনি ও শাহরিয়ার কবির।

গত ২৭ জুলাই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা পরে ট্রাইব্যুনাল আমলে নেয়। শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের তদন্তে এ ঘটনায় মোট ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। মামলার ৩০ আসামি পলাতক রয়েছেন।

অভিযোগ গঠন হলে মামলার সাক্ষ্যগ্রহণসহ বিচারিক কার্যক্রম শুরু হবে।

এদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে আজ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বহিষ্কার

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

আপলোড সময় : ০২:০১:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬