হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশে ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত বুধবার (৭ অক্টোবর) এক অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সরকারের নেতৃত্বে কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার বিভিন্ন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ এবং দেশের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করছেন।
হাম প্রতিরোধে সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, দায়িত্ব নেওয়ার ১৫ দিন পর থেকেই সরকার এই লড়াই শুরু করেছে। সারা দেশে দুই কোটি শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর জীবন মূল্যবান। তাই এবারের কর্মসূচিকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে নেওয়া হয়েছে, যাতে দূরবর্তী ও প্রতিবন্ধী শিশুদের টিকা দেওয়া নিশ্চিত করা যায়।
অনলাইন ডেক্স 






















