ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইটিসিএল’র সফটওয়্যার আপডেটের কারণে ৩৪ ব্যাংকের গ্রাহকরা বিপাকে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

প্রযুক্তি উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের জন্য আইটিসিএল বা আইটি কনসালট্যান্টস পিএলসি’র সফটওয়্যার আপডেটের কারণে দেশের ৩৪টি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এসব ব্যাংকের কিউক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, কার্ড ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবা বন্ধ থাকবে।

একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হঠাৎ করে সেবা বন্ধের কারণে গ্রাহকরা বিপাকে পড়েছেন। সেবা বন্ধের আগে গ্রাহকদের যথাযথভাবে জানানো হয়নি, ফলে অনেকেই প্রয়োজনের সময় টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে এই বিঘ্ন ঘটছে। তবে, একসঙ্গে ৩০টি ব্যাংকের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি ভালোভাবে নেয়নি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘গ্রাহকদের সেবা বন্ধ রাখার বিষয়ে ব্যাংকগুলো আগাম কোনো বিজ্ঞপ্তি দেয়নি, ফলে অসন্তোষ তৈরি হয়েছে।’ তিনি জানান, গভর্নরও ব্যাংকগুলোর একক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি গর্হিত হিসেবে দেখছেন।

এদিকে, ৪ অক্টোবর থেকে কয়েকটি ব্যাংক ক্ষুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের সেবা সীমিত থাকার বিষয়টি জানাতে শুরু করেছে। তবে, ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে এবং অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস ব্যবহার করা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

আইটিসিএল’র সফটওয়্যার আপডেটের কারণে ৩৪ ব্যাংকের গ্রাহকরা বিপাকে

আপলোড সময় : ১২:৩৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬