ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে ছাত্রদলের হামলায় আহত ৪ সাংবাদিক, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে, যাতে চার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

গুরুতর আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল ও দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। এছাড়া আরও দশজন সাংবাদিক আহত হয়েছেন এবং তারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন।

হামলার সঙ্গে জড়িত রাবি ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ প্রায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় ছাত্রদল নেতাদের হাতে দেশীয় অস্ত্র ছিল।

এ ঘটনার সূত্রপাত রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি পোস্টের পর এ হামলার ঘটনা ঘটে।

প্রক্টর মাহবুবুর রহমান হামলার বিষয়ে মন্তব্য করে বলেন, "আমরা ব্যর্থ। আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।" তিনি জানান, পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, "আমি সেন্ট্রাল ছাত্রদলকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ছাত্রদলের হামলায় আহত ৪ সাংবাদিক, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ’

রাবিতে ছাত্রদলের হামলায় আহত ৪ সাংবাদিক, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ’

আপলোড সময় : ১২:৫০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬