ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২১৪ Time View

গাজীপুরে একটি মেট্রিক্স গার্মেন্টসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ পর্যন্ত ওই ভবনে আটকে থাকা ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে গাজীপুরের ডেগির চালা এলাকায় ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পর দুপুর ২টা ৪৫ মিনিটে বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। ফায়ার সার্ভিসের সদস্যরা বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।

পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতকে জড়িয়ে টিআইবির বিবৃতি অগ্রহণযোগ্য: গোলাম পরওয়ার

গাজীপুরের মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

আপলোড সময় : ০৪:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬