ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, মুচলেকায় ছাড়া পেল ৪৫১

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

কুমিল্লায় একরাতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাতে কুমিল্লার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। ৪৫১ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হলেও ১৭৩ জনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সর্বাধিক ৭১ জন আটক হয়েছে, যার মধ্যে ৩০ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সদর দক্ষিণ মডেল থানায় ৪৬ জন আটক হয়, তাদের মধ্যে ৪২ জনকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের মধ্যে ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

অভিযানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও অতীত অপরাধ কর্মকাণ্ড বিশ্লেষণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারা বর্তমানে আদালতে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, মুচলেকায় ছাড়া পেল ৪৫১

আপলোড সময় : ০৯:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬